[checklist][/checklist]
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রতিহিংসার শিকার। প্রধানমন্ত্রী গতকাল তার বক্তব্যে সেটাই প্রমাণ করেছেন। তিনি বলেন, সরকার বিএনপি ও জিয়া পরিবারকে রাজনীতি ও জনগণ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করলেও তা জনগণ ব্যর্থ করে দিয়েছে। জেল-জুলুমের ভয় দেখিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।













