বিএনপির বরিশাল বিভাগীয় মহাসমাবেশের অংশ নিতে পারলেন না ছগির খান (৩০)। সমাবেশে যোগদানের জন্য নৌপথে যাওয়ার পথে শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে ট্রলার দুর্ঘটনায় রাতে মৃত্যু হয়। ছগির বিএনপির কর্মী ছিলেন। বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের পশ্চিম গর্জনবুনিয়া গ্রামের ইদ্রিস খানের ছেলে ছগির। ছগির স্থানীয় মেকছেদপুর বাজারে মোবাইল সারাইয়ের কাজ করতেন। তার মৃত্যুর বিষয়ে পরিবার ও বিএনপির পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।

সমাবেশে অংশ নিতে পারলেন না বিএনপি কর্মী ছগির খান
প্রতিবেদক:-
ডেইলি বাংলা বাজার
–












