সাফের শিরোপা জিতে দেশের ফুটবলকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন বাংলাদেশের মেয়েরা। শিরাপাজয়ী এই মেয়েরা নেপাল থেকে দেশে ফিরবেন আগামীকাল। দেশে ফিরে ছাদখোলা বাসেই সংবর্ধনা পাবেন সাবিনা-সানজিদারা।বিমানবন্দরে নারী ফুটবল দলকে অভ্যর্থনা জানাবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তারা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাবে বিআরটিসির একটি বাসের ছাদ খোলে প্রস্তুত করা হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে বিআরটিসির মতিঝিল ডিপোর একটি ডাবল ডেকার বাসের ছাদ কাটা শুরু হয়। বসার আসনগুলো সরিয়ে ফেলা হচ্ছে। মঙ্গলবার রাতের মধ্যে বাসটি প্রস্তুত হয়ে যাবে। বাসের গায়েও লাগানো হবে স্টিকার।

ছাদখোলা বাসেই শহর ঘুরবেন সাবিনা-সানজিদারা
প্রতিবেদক:-
ডেইলি বাংলা বাজার
–












