অবশেষে ২৮০ কিলোমিটার যাত্রা শেষে স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে হলিরুডহাউসের রাজকীয় প্রাসাদে পৌঁছালো রানি দ্বিতীয় এলিজাবেথের কফিনবাহী গাড়িবহর। স্থানীয় সময় সোমবার তাকে প্রাসাদ থেকে নিকটবর্তী সেন্ট জাইলস ক্যাথেড্রালে পৌঁছে দেওয়া হবে।
প্রতিবেদনে বলা হয়, এডিনবরার সেন্ট গিলস ক্যাথেড্রাল থেকে রানির মরদেহ আকাশপথে লন্ডনের বাকিংহাম প্যালেসে নেওয়া হবে। সেখান থেকে বুধবার মরদেহ নেওয়া হবে ওয়েস্টমিনস্টার হলে। অন্ত্যেষ্টিক্রিয়ার আগে চার দিন তার মরদেহ এখানেই রাখা হবে।













