অতীতের রুশ সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা চাইছেন পুতিন: আলী রীয়াজ

প্রতিবেদক:-

ডেইলি বাংলা বাজার

চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এখন পর্যন্ত রাশিয়া তাদের এই অভিযানকে ‘বিশেষ অভিযান’ বলে আখ্যা দিয়ে আসছে। দেশ দুইটির মধ্যে চলমান এই সংঘাত ইতোমধ্যে ছয় মাস পেরিয়ে গেছে। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো তেমন লক্ষণ দেখা যাচ্ছেনা

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ কোন দিকে গড়াবে বলে আপনি মনে করেন? 

দীর্ঘ সাত মাস ধরে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন অব্যাহত আছে। এই যুদ্ধের সূচনায় অনুমান করা হয়েছিল যে, রাশিয়া সহজেই ইউক্রেনকে পরাস্ত করতে পারবে এবং গোটা ইউক্রেনের ওপর তার কর্তৃত্ব বিস্তার করে তার অনুগত একটি সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। রাশিয়ার হাতে থাকা অত্যাধুনিক অস্ত্র এবং জনবল থেকেই এই ধারণা করা হয়েছিল। বাস্তবে তা হয়নি। ইউক্রেনের সামরিক বাহিনী এবং সাধারণ নাগরিকরা অত্যন্ত কার্যকর প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। রাশিয়া গোড়াতে রাজধানী দখলের উদ্দেশ্যে অগ্রসর হলেও, পরে তার কৌশল বদল করেছে। ইতোমধ্যে তারা কৌশল বদল করেছে বলেই প্রতীয়মান হয়। ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রাশিয়া এগোতে চেষ্টা করলেও সেখানে যুদ্ধ হচ্ছে। কিন্তু রাশিয়া ইতোমধ্যে পূর্বাঞ্চলের ডনবাস এবং লূহান্সক অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং এই এলাকা থেকে আরও অগ্রসর হতে চেষ্টা করছে। মাঠের পরিস্থিতি বলার কারণ হচ্ছে-এটি যুদ্ধের ভবিষ্যৎ পথ রেখার ইঙ্গিত দেয়। আগামীতে রাশিয়া এই দুই অঞ্চলকে ভিত্তি করেই এগোতে চেষ্টা করবে। ইতোমধ্যে ইউক্রেনের হাতে পশ্চিমা দেশগুলোর পাঠানো অস্ত্র পৌঁছতে শুরু করেছে। তারা আরও ভালোভাবেই আগ্রাসন প্রতিরোধ করছে, অন্য অঞ্চলে কিছু জায়গা পুনরায় দখল নিচ্ছে। ফলে এই যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হবেনা, ক্রমেই এটা একটা দীর্ঘমেয়াদী যুদ্ধে পরিণত হয়েছে।

রাশিয়া কি এই যুদ্ধ দীর্ঘ করতে চাইছে না পশ্চিমা বিশ্ব? 

এই যুদ্ধ দীর্ঘস্থায়ী করার কোনও আগ্রহ রাশিয়া বা পশ্চিমা দেশগুলোর কারোরই নেই। রাশিয়া দ্রুত অভিযান শেষ করতেই আগ্রহী। এর অন্যতম কারণ হচ্ছে, অর্থনৈতিকভাবে এই যুদ্ধ রাশিয়ার জন্যে ইতিবাচক নয়। রাশিয়া এই পর্যন্ত যুদ্ধে কতটা ব্যয় করেছে তা আমরা জানিনা, কিন্তু রাশিয়ার ওপরে পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করে দিচ্ছে। এটা ঠিক যে, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব এই নিষেধাজ্ঞা আরোপ করে যেভাবে রাশিয়াকে দুর্বল করতে চেয়েছিল ততটা সাফল্য লাভ করেনি। তা স্বত্তেও অর্থনীতি কমপক্ষে ৪ শতাংশ সংকুচিত হবে। কিন্তু রাশিয়া এই যুদ্ধ শীতকাল পর্যন্ত জারি রাখবে, কেননা রাশিয়ায় একটা হিসাব হচ্ছে শীতকালে ইউরোপে গ্যাস সংকট এই দেশগুলোকে দুর্বল করে ফেললে, ইউক্রেনকে দেওয়া সাহায্য হ্রাস পাবে এবং তাতে করে ইউক্রনের বাহিনীকে পরাজিত করা সম্ভব হবে। সেই বিবেচনায় এই যুদ্ধ অব্যাহত রাখার ব্যাপারে পশ্চিমাদের উৎসাহও হ্রাস পাচ্ছে। এই যুদ্ধে তাদের জন্যে বিভিন্ন ধরনের সংকট তৈরি করছে। এই যুদ্ধের স্থায়িত্ব নির্ধারণের বিষয় আসলেই কারও হাতে আছে কিনা সেটাই প্রশ্ন। এই যুদ্ধে যে অচলাবস্থা সৃষ্টি হচ্ছে, তাতে করে যুদ্ধের নিজস্ব ডায়নামিক্সটাই ভিন্ন হয়ে গেছে। এখন ইউক্রেনের জনগণ কী চান সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়।

পুতিন এখন কী লক্ষ্য অর্জন করতে চাইছেন? 

এই যুদ্ধের সাত মাসে রাশিয়ার লক্ষ্য বারবার বদল ঘটেছে। যুদ্ধক্ষেত্রের অবস্থা তাদের লক্ষ্য পরিবর্তনে বাধ্য করেছে বলতে পারেন। কিংবা বলতে পারেন যে, কৌশলগত কারণে তারা লক্ষ্য পরিবর্তন করেছে। গোড়াতে বলা হয়েছিলো ‘ডি-মিলিটারাইজেশন’ বা সামরিক হুমকি অপসারণ এবং ‘ডি-নাৎসিফিকেশন’ বা ইউক্রেনে নাৎসিবাদ নির্মূল করা। তারপরে বলা হলো ইউক্রেনকে ন্যাটোর বাইরে রাখা। এক পর্যায়ে বলা হলো ডনবাসে ‘গণহত্যা’ প্রতিরোধ। এখন যা দেখা যাচ্ছে তা হচ্ছে জমি দখল। ইউক্রেনের পূর্বাঞ্চলের দুটি এলাকা–লুহান্সক এবং দোনেতস্ক রাশিয়ায় অন্তর্ভুক্ত করা। পুতিন চাইছেন অতীতের রুশ সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা। এই বছর জুলাই মাসে প্রকাশিত পুতিনের নিবন্ধ–‘অন দ্য হিস্টোরিকালইউনিটি অব রাশানস অ্যান্ড ইউক্রেনিয়ান্স’ তিনি ইতিহাসের একটি বিশেষ ব্যাখ্যা দিয়ে বলেছেন ইউক্রেনের আলাদা কোনো জাতিগত সত্তা নেই।

আপনি কি মনে করেন, পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র কি আন্তর্জাতিক মহলে রাশিয়াকে পঙ্গু করতে চাইছে?  

পশ্চিমা বিশ্বের উদ্দেশ্য হচ্ছে রাশিয়াকে দুর্বল করা। আপনি পঙ্গু শব্দটি ব্যবহার করেছেন আমি ঠিক তত দূর যাবো না, আমার তা মনেও হয়না। গত বছরগুলোতে বিশ্বের বিভিন্ন রাশিয়ার ভূমিকা পশ্চিমাদের স্বার্থের সঙ্গে সংঘাত তৈরি করেছে। এই ভূ-রাজনৈতিক বিষয়ের প্রধান দিক হচ্ছে যে, এতে করে বৈশ্বিক ক্ষমতা ভারসাম্য যেভাবে পশ্চিমারা চায় সেভাবে থাকেনি। এর বাইরে আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আদর্শিক। সারা বিশ্বে গণতন্ত্রের যে পশ্চাৎযাত্রা আমরা প্রত্যক্ষ করছি, দেশে দেশে যে অ-গণতান্ত্রিক ব্যবস্থাগুলো দাঁড়াচ্ছে, যে কর্তৃত্ববাদী শাসকদের উত্থান ঘটছে তাদের সাহায্য-সমর্থন যোগাচ্ছে রাশিয়া ও চীন। রাশিয়া একার্থে গণতন্ত্রের বিরুদ্ধে স্বৈরাচারী ব্যবস্থার আদর্শ হয়ে উঠছে। আদর্শিক বিবেচনায় তাই যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো তা মোকাবিলা করতে চাইছে। তার জন্যেই রাশিয়ার শক্তি ক্ষয় তাদের জন্যে দরকার। বিশেষ করে দরকার পুতিনের রুশ সাম্রাজ্যের আকাঙ্ক্ষা মোকাবিলা করা। রাশিয়ার অভ্যন্তরে গণতন্ত্রায়ণের জন্যে সেটা দরকার।

আদৌ কী যুক্তরাষ্ট্র সেটা পারবে? 

এটা তো হাজার কোটি টাকার প্রশ্ন। যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমারা রাশিয়াকে দুর্বল করতে পারবে কিনা সেটা অনেক কিছুর ওপরে নির্ভর করছে।

  • যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

    যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের সঙ্গে করা বাণিজ্য চুক্তি বাতিল বা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য নীতিতে লন্ডনের অবস্থানের প্রতি অসন্তোষের জেরে এই মন্তব্য এসেছে বলে দ্য টেলিগ্রাফের  প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রেচেল রিভস মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ইরান নীতির তীব্র সমালোচনা করেন। রেচেল রিভস বলেন, কোনো স্পষ্ট “এক্সিট প্ল্যান” ছাড়া যুদ্ধ শুরু করা একটি বড়…

  • রেফারি ম্যাচ ডাকাতি করেছেন’ বলায় নিষিদ্ধ হতে পারেন রাফিনিয়া

    রেফারি ম্যাচ ডাকাতি করেছেন’ বলায় নিষিদ্ধ হতে পারেন রাফিনিয়া

    চোটের কারণে মাঠের বাইরে রাফিনিয়া। বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকাকে তাই উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে ক্লাবের ছিটকে পড়া দর্শক হিসেবে দেখতে হয়েছে।  চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারলেও গতকাল রাতে ফিরতি লেগে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। কিন্তু দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে পিছিয়ে থাকায় বার্সার পথচলা থমকে গেছে। আতলেতিকো উঠে গেছে সেমিফাইনালে।…

  • হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী?

    হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী?

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফের আলোচনা শুরু করার বিষয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে অংশ নিতে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের একটি প্রতিনিধিদলের সঙ্গে বুধবার তিনি তেহরানে পৌঁছেছেন। ইরানের একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ইরানে…

  • বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

    বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

    বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার ২০২৬ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম। ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরো অফিসের সম্পাদক ও ভূ-রাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পবেল। তালিকাটি সাধারণত বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও…

  • লোককবি ফকির মহব্বত শাহ

    লোককবি ফকির মহব্বত শাহ

    লোককবি ফকির মহব্বত শাহজামিল জাহাঙ্গীর🇧🇩♥️🇧🇩লোক গবেষক, কবি ও গীতিকার ফকির মহব্বত শাহ—যিনি মনু মহব্বত নামে কবিতা লিখতেন—বৃহত্তর নোয়াখালীর লোকসংস্কৃতি ও ঐতিহ্যের একনিষ্ঠ সাধক ছিলেন। ২০২৪ সালের ১২ এপ্রিল তিনি চিরকালের ঠিকানায় পাড়ি জমান। গতকাল ছিল তাঁর দ্বিতীয় প্রয়াণবার্ষিকী—এক নীরব স্মরণ, এক অপূর্ণ দায়ের প্রতিধ্বনি। জনতা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মজীবন শেষ করলেও তাঁর প্রকৃত…

  • চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

    চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

    ইসলামাবাদে দীর্ঘ আলোচনার পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত কোনো চুক্তি হয়নি, তবে কয়েকটি বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, দুই দেশের মধ্যে বেশ কিছু বিষয়ে সমঝোতা হয়েছে। তবে এখনো ২ থেকে ৩টি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে। তিনি বলেন, ৪০ দিনের চাপিয়ে দেওয়া সংঘাতের পর এই আলোচনা…

  • বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা

    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা

     অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ রহিত করার সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশে বিচার বিভাগের কাঠামো ও স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আইনজ্ঞদের আশঙ্কা, এর ফলে বিচার বিভাগ আবার আগের অবস্থায় ফিরে যাবে এবং…

  • পরিকল্পিত হামলায়   পীর শামিম রেজাকে  হত্যা, ভাঙচুর-দরবারে আগুন

    পরিকল্পিত হামলায় পীর শামিম রেজাকে হত্যা, ভাঙচুর-দরবারে আগুন

    পরিকল্পিত হামলায় পীর শামিম রেজাকে হত্যা, ভাঙচুর-দরবারে আগুন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় নামক স্থানে গড়ে ওঠা কথিত এক পীরের আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আস্তানার প্রধান আব্দুর রহমান ওরফে শামিম (৬০) নিহত হয়েছেন। এসময় আরও ৩ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, শনিবার (১১ এপ্রিল) সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে…

  • মহান একুশে বইমেলায়  অংশ নিবে না ৩৫০ প্রকাশনী : বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায়   ‘প্রকাশক ঐক্য’

    মহান একুশে বইমেলায় অংশ নিবে না ৩৫০ প্রকাশনী : বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায় ‘প্রকাশক ঐক্য’

    মহান একুশে বইমেলায় অংশ নিবে না ৩৫০ প্রকাশনী। বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায় ‘প্রকাশক ঐক্য’। বাংলা একাডেমীর চরম অব্যবস্থাপনা ও বৈষম্য অনেক বছর ধরে চলছে। নানাবিধ অনিয়ম ও অযোগ্যতার কারণে এই অচল অবস্থা। বাংলা ভাষার উন্নয়নের জন্য বাংলা একাডেমী প্রতিষ্ঠা হয়। বইমেলার মতো বাণিজ্যিক কর্মকাণ্ড নিয়ে চরম ব্যস্ত থাকে কর্মকর্তা ও কর্মচারীরা । ফলঃত…

  • জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই বিএনপি সরকারের প্রধান অগ্রাধিকার।  তারেক রহমান বলেন, শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। তাঁবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার…

  • আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের  কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার

    আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার

    আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার । জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা। এই বিপুল ভোটে জয়ী হওয়ার নেপথ্যে কয়েকটি বিষয়টি নিয়ামক হিসেবে কাজ করেছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা নির্বাচনের…

  • তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

    তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।  আজ শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক…