আসন্ন ৬১ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুলসংখ্যক দলীয় মনোনয়নপ্রত্যাশীর চাপে পড়েছে আওয়ামী লীগ। সাড়ে তিন শতাধিক মনোনয়নপ্রত্যাশী ক্ষমতাসীন দলের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ করছেন। তবে দলের প্রবীণ নেতাদেরই জেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হবে। কালের কণ্ঠকে এমনটা জানিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের একাধিক সদস্য। মনোনয়ন বোর্ডের একাধিক সদস্য জানান, প্রতি জেলায়ই পাঁচ থেকে সাতজন করে মনোনয়ন পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁরা অনেকেই ঢাকায় এসে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে মনোনয়ন দিতে অনুরোধ জানাচ্ছেন।

বিপুলসংখ্যক প্রার্থীর চাপে আওয়ামী লীগ
প্রতিবেদক:-
ডেইলি বাংলা বাজার
–












