সানরাইজার্স হায়দরাবাদকে গতকাল রবিবার হেসেখেলে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যান অফ দ্য ম্যাচ কিউই পেসার ট্রেন্ট বোল্ট বোলারদের বধ্যভূমিতে মাত্র ২৮ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন। এমনিতেই তিনি বেজায় খুশি; তবে খুশিটা দ্বিগুণ হয়েছে এই কারণে যে, তিনি তার জাতীয় দলের অধিনায়ক কেন উইলিয়ামসনকে আউট করতে পেরেছন।
ম্যাচের শেষে ট্রেন্ট বোল্ট জানান, কিউই নেটে তিনি কেন উইলিয়ামসনকে তেমন আউট করতে পারেন না। সেখানে ম্যাচে আউট করতে পারাটি খুবই মধুর। মুম্বাইয়ের ব্যাটাররা যেভাবে ২০৮ করেন, তার প্রশংসা করেন বোল্ট। তার কথায়, ‘এই বড় টার্গেট ছোট মাঠে বোলারদের কিছুটা সুযোগ করে দিয়েছিল। নিউজিল্যান্ডে সাধারণত সুইং বোলিং করলেও এখানে শুরু থেকেই স্লোয়ার বল করতে হয়।’ সেরকমই একটি বলে পান উইলিয়ামসনের উইকেট।
মরুভুমির মধ্যে গরমে বোলিং করাটাও চ্যালেঞ্জিং বলে তিনি জানান যে নিজের প্ল্যান ঠিক ভাবে হাতেকলমে যাতে খেটে যায় তার ওপরে জোর দিয়েছিলেন তিনি। ব্যাটররা মারতে পারে সেটি নিয়ে তিনি ভাবেননি। পিচটি স্লো বলে জানিয়ে মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা বলেন, ২০০ করা আদৌ সৌজা ছিল না। যেভাবে দুই পান্ডিয়া ভাই ও পোলার্ড খেলেছেন, তারও প্রশংসা করেন তিনি। অন্যদিকে গুরুত্বপূর্ণ সময় উইকেট হারানোর ফলেই হারতে হয়েছে বলে জানান সানরাইজার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।













