রিফাত শরীফ হত্যার প্লট তার স্ত্রী মিন্নিরই তৈরি

প্রতিবেদক:-

ডেইলি বাংলা বাজার

রিফাত শরীফ হত্যা মামলার আসামিদের বর্বরতা ও নির্মমতা মধ্যযুগীয় কায়দাকেও হার মানিয়েছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে তাদের অনুসরণ করে অন্য যুবকরাও ধ্বংসের পথে যাবে। এই আসামিরা সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য। রিফাত শরীফ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি। তারই পরিকল্পনায় রিফাতকে কুপিয়ে হত্যা করা হয়। বুধবার এই হত্যা মামলার রায়ে এমন পর্যবেক্ষণ দিয়েছেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান।
পর্যবেক্ষণে আরও বলা হয়, হত্যাকাণ্ডটি জঘন্য ও ন্যক্কারজনক। ঘটনার সময় মিন্নি তার স্বামীকে রক্ষা করতে গেছেন সিমপ্যাথি (সহমর্মিতা) আদায়ের কৌশল হিসেবে- এটা প্রতীয়মান। কোপানোর সময় রিফাতকে রক্ষার চেয়ে নয়ন বন্ডকে নিবৃত্ত করার চেষ্টা করেছিলেন মিন্নি।
বাদীপক্ষের আইনজীবী মজিবুল হক বলেন, মামলায় বিচারক তার পর্যবেক্ষণে স্পষ্ট করে উল্লেখ করেছেন, মিন্নির পরিকল্পনায় এবং তার কারণেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এতে বলা হয়েছে, হত্যার আগে মিন্নি মামলার মূল আসামি নয়ন বন্ডের সঙ্গে এক মাসে ৪৪ বার এবং নয়ন বন্ড মিন্নির সঙ্গে ১৬ বার ফোনে কথা বলেছেন। এ ছাড়া অসংখ্যবার খুদে বার্তা চালাচালি করেছেন।

রায় ঘোষণার সময় বিচারক বলেন, পাঁচজনের সহযোগী হিসেবে হত্যায় অংশ নিয়েছেন মিন্নি। একই সঙ্গে তারা সবাই রিফাতের মৃত্যু নিশ্চিত করেছেন। এ জন্য কলেজগেটের সামনে সময়ক্ষেপণ করেন মিন্নি। রিফাতকে যখন মারার জন্য আসামিরা নিয়ে যাচ্ছিল, তখন স্বাভাবিক ছিলেন মিন্নি। এতেই প্রমাণিত হয়, মিন্নি হত্যার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। তারই পরিকল্পনায় এ হত্যাকাণ্ড ঘটেছে। এ জন্য তাকেও ফাঁসি দেওয়া হয়েছে।
এ রায়ের মধ্য দিয়ে স্বামীকে হত্যার প্লটে মিন্নির জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলো। এতে মামলার প্রধান সাক্ষী থেকে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি হলেন মিন্নি।
গত বছর রিফাত শরীফ হত্যার পর তার বাবা পুত্রবধূ মিন্নির জড়িত থাকার অভিযোগ তুললে আলোচনা নতুন মোড় নেয়। তখনও স্বামীর হত্যা মামলার এক নম্বর সাক্ষী ছিলেন মিন্নি। অবশ্য রিফাত শরীফের বাবাসহ স্বজনরা মিন্নিকে সন্দেহের বিষয়টি পুলিশকে জানান। পরে ১৩ জুলাই রিফাত শরীফের বাবা আবদুল হালিম দুলাল বরগুনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মিন্নিকে গ্রেপ্তারের দাবি করেন। অভিযোগের ফলে আলোচিত হত্যা মামলাটির নাটকীয় মোড় নেয়। শ্বশুরের সংবাদ সম্মেলনের পরদিন মিন্নি তার বাড়িতে সংবাদ সম্মেলন করে নিজেকে নির্দোষ দাবি করেন। মিন্নি বলেন, ‘০০৭ গ্রুপ’ নামে যারা বরগুনায় সন্ত্রাস সৃষ্টি করেছেন, তারা খুব ক্ষমতাবান ও অর্থশালী। এই প্রভাবশালীরা বিচারের আওতার বাইরে থাকার জন্য তার শ্বশুরকে চাপ সৃষ্টি করে সংবাদ সম্মেলন করতে বাধ্য করেছেন। তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং রিফাত হত্যার বিচারকে অন্যদিকে প্রবাহিত করা হচ্ছে। তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন মিন্নি।
১৯ জুলাই হেফাজতে নিয়ে মিন্নিকে ১৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদ, তদন্ত ও বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্নেষণ করে রিফাত শরীফ হত্যায় মিন্নির সংশ্নিষ্টতা পায় পুলিশ। এরপর ওই দিন রাত ৯টায় স্বামী হত্যা মামলায় মিন্নিকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে ১৪ জুলাই হত্যাকাণ্ডের ৬ নম্বর আসামি টিকটক হৃদয়ের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রিফাত শরীফ হত্যায় মিন্নির সংশ্নিষ্টতার কথা উঠে আসে। মিন্নিকে গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছিল, তদন্তে রিফাত শরীফ হত্যায় স্ত্রী মিন্নির জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। মূল আসামি নয়ন বন্ড ও রিফাত ফরাজীর সঙ্গে মিন্নি পরিকল্পিভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত করেন। ঘটনার দিন নয়ন বন্ডদের বাড়িতে গিয়ে হত্যার পরিকল্পনা করেন মিন্নি। পুলিশের হাতে আসা একটি ফুটেজে দেখা যায়- মিন্নি তার স্বামী রিফাত শরীফকে রক্ষার চেষ্টা করেন। তবে নয়নকে জাপটে ধরলেও মিন্নিকে কেউ কোনো আঘাত করেনি। পূর্বপরিকল্পনার অংশ হিসেবেই নয়নকে জাপটে ধরেছিলেন মিন্নি, যাতে উপস্থিত লোকজন তার সম্পৃক্ত থাকার কথা বুঝতে না পারে। রিফাত শরীফকে বিয়ের আগে নয়ন বন্ডকে বিয়ে করেছিলেন মিন্নি। নয়ন বন্ড স্বামী থাকা অবস্থাতেই রিফাত শরীফকে বিয়ে করেছিলেন।
২০১৯ সালের ১ সেপ্টেম্বর রিফাত হত্যা মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ন কবির ১২৩২ পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করেন আদালতে। এর মধ্যে ৩২ পৃষ্ঠাজুড়ে ছিল মিন্নির কর্মকাণ্ডের বর্ণনা। হত্যার পরিকল্পনা কেন, কোথায় কীভাবে হত্যা করা হয়েছে, হত্যার আগে-পরে মিন্নির ভূমিকা সম্পর্কেও বর্ণনা দেওয়া হয়। তাতে বলা হয়- রিফাত শরীফ হত্যার মূল কারণ নয়ন বন্ডের জন্মদিনে মিন্নির অংশ নেওয়া এবং নয়নের মুখে মিন্নির মিষ্টি তুলে দেওয়া। মিষ্টি খাওয়ার দৃশ্য ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়। সে ভিডিও দেখে ক্ষুব্ধ হয়েছিলেন রিফাত শরীফ। হত্যাকাণ্ডের কারণ হিসেবে মিন্নিকে নিয়ে নয়ন বন্ড ও নিহত রিফাত শরীফের দ্বন্দ্বের উল্লেখ করা হয়েছে। আর এতেই তাকে হত্যার পরিকল্পনা করেন নয়ন বন্ড ও তার সঙ্গীরা। মিন্নিকে অভিযোগপত্রে ৭ নম্বর অভিযুক্ত করা হয়। অভিযোগপত্রে মিন্নির অপরাধ বর্ণনায় বলা হয়- ঘটনার পর মিন্নি রক্তাক্ত রিফাত শরীফকে হাসপাতালে না নিয়ে নিজের ভ্যানিটি ব্যাগ ও জুতা খোঁজায় ব্যস্ত ছিলেন। অভিযোগপত্রে নয়ন বন্ড ও তার বাহিনী ০০৭-এর নানা অপরাধ ও মাদক বাণিজ্যের উল্লেখ ছিল। রিফাত হত্যার পরিকল্পনায় কে কীভাবে যুক্ত হবেন- এসব নির্দেশনা বন্ডের মেসেঞ্জার গ্রুপে আগে থেকেই দেওয়া ছিল।
তবে মিন্নির বাবা মোজাম্মেল হোসেন শুরু থেকেই তার মেয়েকে গ্রেপ্তারের বিষয়টি প্রভাবশালী মহলের কারসাজি বলে দাবি করে আসছেন। এরপর নিম্ন আদালতে কয়েক দফা জামিন আবেদন করে প্রত্যাখ্যাত হওয়ার পর উচ্চ আদালতে মিন্নির পক্ষে জামিন আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী জেডআই খান পান্না। গত বছরের ২৯ আগস্ট বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ মিন্নিকে জামিন দেন। জামিন আদেশে বলা হয়েছিল, মিন্নি তার বাবার জিম্মায় থাকবেন এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না। গতকাল হলো আলোচিত এ হত্যা মামলার রায়। রায়ে ফাঁসির দণ্ডাদেশ দেওয়ার পর মিন্নিকে কারাগারে পাঠানো হয়েছে।

  • ইসরায়েলের শহরে হাজার হাজার মৌমাছি, আতঙ্কে ঘরবন্দী মানুষ

    ইসরায়েলের শহরে হাজার হাজার মৌমাছি, আতঙ্কে ঘরবন্দী মানুষ

    ইরান ও লেবাননের সাথে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরায়েলের নেতিভত শহরে ছড়িয়ে পড়েছে এক নতুন আতঙ্ক। কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন নয়, এবার হাজার হাজার মৌমাছির বিশাল এক ঝাঁক ঢেকে ফেলেছে শহরের আকাশ। এই অস্বাভাবিক ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি দেশটির সামরিক বাহিনীও বড় ধরনের বিড়ম্বনায় পড়েছে। খবর আল জাজিরার। গত বুধবার (১৫ এপ্রিল) নেতিভত শহরের একটি শপিং…

  • যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

    যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের সঙ্গে করা বাণিজ্য চুক্তি বাতিল বা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য নীতিতে লন্ডনের অবস্থানের প্রতি অসন্তোষের জেরে এই মন্তব্য এসেছে বলে দ্য টেলিগ্রাফের  প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রেচেল রিভস মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ইরান নীতির তীব্র সমালোচনা করেন। রেচেল রিভস বলেন, কোনো স্পষ্ট “এক্সিট প্ল্যান” ছাড়া যুদ্ধ শুরু করা একটি বড়…

  • রেফারি ম্যাচ ডাকাতি করেছেন’ বলায় নিষিদ্ধ হতে পারেন রাফিনিয়া

    রেফারি ম্যাচ ডাকাতি করেছেন’ বলায় নিষিদ্ধ হতে পারেন রাফিনিয়া

    চোটের কারণে মাঠের বাইরে রাফিনিয়া। বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকাকে তাই উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে ক্লাবের ছিটকে পড়া দর্শক হিসেবে দেখতে হয়েছে।  চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারলেও গতকাল রাতে ফিরতি লেগে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। কিন্তু দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে পিছিয়ে থাকায় বার্সার পথচলা থমকে গেছে। আতলেতিকো উঠে গেছে সেমিফাইনালে।…

  • হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী?

    হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী?

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফের আলোচনা শুরু করার বিষয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে অংশ নিতে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের একটি প্রতিনিধিদলের সঙ্গে বুধবার তিনি তেহরানে পৌঁছেছেন। ইরানের একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ইরানে…

  • বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

    বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

    বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার ২০২৬ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম। ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরো অফিসের সম্পাদক ও ভূ-রাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পবেল। তালিকাটি সাধারণত বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও…

  • লোককবি ফকির মহব্বত শাহ

    লোককবি ফকির মহব্বত শাহ

    লোককবি ফকির মহব্বত শাহজামিল জাহাঙ্গীর🇧🇩♥️🇧🇩লোক গবেষক, কবি ও গীতিকার ফকির মহব্বত শাহ—যিনি মনু মহব্বত নামে কবিতা লিখতেন—বৃহত্তর নোয়াখালীর লোকসংস্কৃতি ও ঐতিহ্যের একনিষ্ঠ সাধক ছিলেন। ২০২৪ সালের ১২ এপ্রিল তিনি চিরকালের ঠিকানায় পাড়ি জমান। গতকাল ছিল তাঁর দ্বিতীয় প্রয়াণবার্ষিকী—এক নীরব স্মরণ, এক অপূর্ণ দায়ের প্রতিধ্বনি। জনতা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মজীবন শেষ করলেও তাঁর প্রকৃত…

  • চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

    চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

    ইসলামাবাদে দীর্ঘ আলোচনার পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত কোনো চুক্তি হয়নি, তবে কয়েকটি বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, দুই দেশের মধ্যে বেশ কিছু বিষয়ে সমঝোতা হয়েছে। তবে এখনো ২ থেকে ৩টি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে। তিনি বলেন, ৪০ দিনের চাপিয়ে দেওয়া সংঘাতের পর এই আলোচনা…

  • বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা

    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা

     অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ রহিত করার সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশে বিচার বিভাগের কাঠামো ও স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আইনজ্ঞদের আশঙ্কা, এর ফলে বিচার বিভাগ আবার আগের অবস্থায় ফিরে যাবে এবং…

  • পরিকল্পিত হামলায়   পীর শামিম রেজাকে  হত্যা, ভাঙচুর-দরবারে আগুন

    পরিকল্পিত হামলায় পীর শামিম রেজাকে হত্যা, ভাঙচুর-দরবারে আগুন

    পরিকল্পিত হামলায় পীর শামিম রেজাকে হত্যা, ভাঙচুর-দরবারে আগুন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় নামক স্থানে গড়ে ওঠা কথিত এক পীরের আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আস্তানার প্রধান আব্দুর রহমান ওরফে শামিম (৬০) নিহত হয়েছেন। এসময় আরও ৩ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, শনিবার (১১ এপ্রিল) সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে…

  • মহান একুশে বইমেলায়  অংশ নিবে না ৩৫০ প্রকাশনী : বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায়   ‘প্রকাশক ঐক্য’

    মহান একুশে বইমেলায় অংশ নিবে না ৩৫০ প্রকাশনী : বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায় ‘প্রকাশক ঐক্য’

    মহান একুশে বইমেলায় অংশ নিবে না ৩৫০ প্রকাশনী। বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায় ‘প্রকাশক ঐক্য’। বাংলা একাডেমীর চরম অব্যবস্থাপনা ও বৈষম্য অনেক বছর ধরে চলছে। নানাবিধ অনিয়ম ও অযোগ্যতার কারণে এই অচল অবস্থা। বাংলা ভাষার উন্নয়নের জন্য বাংলা একাডেমী প্রতিষ্ঠা হয়। বইমেলার মতো বাণিজ্যিক কর্মকাণ্ড নিয়ে চরম ব্যস্ত থাকে কর্মকর্তা ও কর্মচারীরা । ফলঃত…

  • জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই বিএনপি সরকারের প্রধান অগ্রাধিকার।  তারেক রহমান বলেন, শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। তাঁবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার…

  • আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের  কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার

    আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার

    আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার । জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা। এই বিপুল ভোটে জয়ী হওয়ার নেপথ্যে কয়েকটি বিষয়টি নিয়ামক হিসেবে কাজ করেছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা নির্বাচনের…