পোশাকে মুগ্ধতা ছড়িয়ে পর্দা নামল বাংলাদেশ ফ্যাশন উইকের

প্রতিবেদক:-

ডেইলি বাংলা বাজার

হলদে আলো ঠিকরে পড়ছিল রেড কার্পেটে। সেই আলোতে একজন করে মডেল কিংবা ডিজাইনার পা রাখছেন আর হুট করেই যেন কিছুটা বদলে যাচ্ছিলেন। মুহূর্তেই ভিন্ন রঙের আলো ছিটকে আসছে, তখন আরেক রূপ ফুটে উঠছে তাঁদের। সন্ধ্যা মিলিয়ে গিয়েছে। আকাশে যদিও কিছুটা আলোর আভা ছড়িয়ে ছিল, সে আলোও আড়াল হয়ে গিয়েছিল রং বেরঙের পোশাক পরে আসা মডেলদের আলোতে। রাজদর্শন হলে প্রবেশের মুখেই আমন্ত্রণপত্রে চিহ্ন দিয়ে দিচ্ছিলেন দ্বাররক্ষী ও আয়োজকেরা।

প্রবেশপথের কার্য সম্পন্ন করলেই রেড কার্পেট। আগত অতিথি, মডেল ও ডিজাইনাররা রেড কার্পেটে পা দিয়েই ভেতরে চলে যাচ্ছেন। ভেতরে বলতে হলঘরে নয়, বাইরে কফি স্ন্যাক্সের ব্যবস্থা করা হয়েছে। কেউ কেউ রেড কার্পেট পেরিয়ে ছবি তোলার পর্ব সম্পন্ন করে হলের সামনের জায়গায় স্ন্যাকস ও কফি নিয়ে ছড়িয়ে পড়ছেন। চলছে আড্ডা। এসব আড্ডাতে একটু মনোযোগ দিতেই বোঝা গেল অধিকাংশই ডিজাইনার। কেউ কেউ এদেশীয়, কেউ কেউ এসেছেন ভারত, শ্রীলংকা, নেপাল, ভুটান, ইউরোপ, আমেরিকা থেকে। কফিতে চুমুক দিতে দিতে হেসে উঠছেন। কথা বলছেন পোশাক নিয়ে, নকশা নিয়ে, ফেব্রিকস নিয়ে।

ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক ২০২০ গতকাল ছিল শেষদিন। এদিন ডিজাইনার ও মডেলদের উপস্থিতি মুখর হয়ে উঠেছিল বসুন্ধরার রাজদর্শন হল। সন্ধ্যা সাড়ে ৬টার একটু পরেই হলের গেট খুলে দেওয়া হলো। ধীরে ধীরে র‍্যাম্পের রানওয়ের দুইপাশের চেয়ার ভরে উঠল। কেউ কেউ চাইছিলেন একটু সামনে বসতে একটু নিকট থেকে মডেলদের দেখতে।

রানওয়ে অফ লাইফ, ডু ইট ফর ইউ স্লোগান নিয়ে শুরু হওয়া ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইকের গতকাল শনিবার ছিল শেষদিন। স্বাভাবিকভাবেই অধিকতর প্রাণোচ্ছ্বল ছিল পুরো আয়োজন। শেষদিনে বাংলাদেশের লিপি খন্দকার, খুকু, চন্দনা দেওয়ান, সারাহ করিম, রিফাত রেজা রাকা, ফারাহ দিবা, ফাইজা আহমেদ, ভারতের আসিফ শেখ ও অলকা শর্মা এবং ভুটানের চন্দ্রিকা তামাং এর ডিজাইনের পোশাক পরে র‍্যাম্পে হাঁটেন মডেলরা।

এদিনও স্ক্রিনে ভেসে ওঠেন আফসানা মিমি, ‘বললেন তুমি সুন্দর হে নারী…’ ধীরে ধীরে রানওয়ের ওপর আলো প্রক্ষেপিত হতে থাকে আর একটু একটু করে আলোর নিচে ভেসে ওঠেন সুনেরা বিনতে কামাল। একে কে জেফার,  হৃদি শেখ নাবিলারা। আফসানা মিমি প্রত্যেককেই উপমিত করেন। কাউকে জলের সাথে, কাউকে মেঘের সাথে, প্রজাপতির সাথে..। এরপর পেছনের স্ক্রিনে ভেসে ওঠে আস্ত সমুদ্র। তীরে আছড়ে পড়ছে ঢেউ। সেই ঢেউয়ের সাথে খলবলিয়ে উঠছেন নাবিলারা-আর তখন এটাকে র‍্যাম্পের রানওয়ে মনে হচ্ছিল না বরং মনে হচ্ছিল সত্যিই একটা সমুদ্রতীর, যেখানে কতগুলো বালিকা হেসে খেলে বেড়াচ্ছে।

ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক বাংলাদেশের শেষদিনেও ডিজাইনারদের পোশাকে দেশীয় ঐতিহ্য প্রস্ফুটিত হয়ে উঠেছিল৷ প্রথমেই লিপি খন্দকারের পোশাকে রান ওয়ে প্রদক্ষিণ করেন মডেলরা। এই ডিজাইনারের পোশাকে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতি ফুটে ওঠে। প্রকৃতি ও জীব বৈচিত্র্য নিয়ে কাজ করেন কুহু। কুহুর পোশাকে ফুটে ওঠে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের মুখচ্ছবি, অজগর, ময়ূরের পাখা। অবশ্য আগেই উপস্থাপক প্রমি জানিয়ে দিয়েছিলেন কুহুর ডিজাইন করা পোশাক পরিবেশ রক্ষার বার্তা দেয়। কুহু নিজেও র‍্যাম্পে দুই শিশুর হাত ধরে র‍্যাম্পে আসেন। তাদের হাতে ছিল প্রাণীরক্ষার আবেদন সম্বলিত প্ল্যাকার্ড। বাংলাদেশের পরিচিত আরেক ডিজাইনার চন্দনা দেওয়ান। এই ডিজাইনার মূলত কাজ করেন দেশীয় সংস্কৃতি নিয়ে। সূতি কাপড়ে সংস্কৃতি ও ‌উৎসবের ছবি ওঠে ফুটে ওঠে চন্দনার ডিজাইনে। র‍্যাম্পেও অবশ্য প্রশংসার করতালিতে সেই আবহ তৈরি করতে সক্ষম হন চন্দনা।

ভারতের তরুণ ডিজাইনার অলকা শর্মার পোশাক মুঘল সাম্রাজ্যকে তুলে ধরে দর্শকদের সামনে। র‍্যাম্প মডেলরা প্রথমে মুঘলের ঐতিহ্য তুলে ধরেন নিজেদের পরিহিত পোশাকে। সূতি খাদির পোশাকে কাজ করতে অভ্যস্ত অলকা মূলত মুঘল সাম্রাজ্যের আভিজাত্য, ঐতিহ্য ও মৌসুমী পোশাক ডিজাইনে বিশেষ পারদর্শী। রানওয়ে ছেড়ে যাওয়ার পূর্বে একরাশ মুগ্ধতা রেখে যান ভারতের এই ডিজাইনার। অলকা শর্মার পরেই বাংলাদেশের সারাহ করিমের ডিজাইন করা পোশাকের প্রদর্শন করেন মডেলরা। জামদানি নিয়ে কাজ করা সারাহ করিমের পোশাকের ডিজাইনে মুগ্ধতা প্রকাশ করতে দেখা যায় বিদেশি অতিথিদের। এরপরেই রিফাত রেজা রাকার পোশাক পরে র‍্যাম্পে হাঁটেন মডেলরা। রাকা মসলিন ও সুতি নিয়ে কাজ করেন। তাঁর পোশাকে উৎসব ও দেশীয় ঐতিহ্য ফুটে ওঠে।

ভুটানের ডিজাইনার চন্দ্রিকা তামাং তাঁদের চিরাচরিত ঐতিহ্যের পোশাক নিয়ে অবশ্য আসেননি। ফ্যাশন সচেতন সম সাময়িক জীবনযাত্রার জন্য প্রযোজ্য এমনসব পোশাকই রানওয়েতে প্রদর্শন করেন চন্দ্রিকা। তবে বাংলাদেশি প্রশংসা আদায় করেন ভুটানের ডিজাইনার।

বাংলাদেশি ডিজাইনার ফারাহ দিবা মূলত খাদি নিয়ে কাজ করেন। তার পোশাকে মৌসুমী ফ্যাশন আধিপত্য পায়। ফাইজা আহমেদের ডিজাইনে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য। লিনেন ও সুতির ওপর দৃষ্টিনন্দন ডিজাইন দর্শকরা পছন্দ করেন বেশ। শনিবার সর্বশেষ ডিজাইনার ছিলেন ভারতের আসিফ শেখ। মেটাল, প্রিন্টেড, এমব্রয়ডারি নিয়ে কাজ করেন। রানওয়েতে ছড়িয়ে দেওয়া ধোঁয়ার ভেতর শ্বেত শুভ্র পোশাকে একে একে হেঁটে আসেন মডেলরা। ভারতের এই তরুণের ডিজাইন করা পোশাক প্রদর্শনীর মাধ্যমেই পর্দা নামে ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক ২০২০। পুরো হল তুমুল হর্ষধ্বনির মাধ্যমে তিন দিনব্যাপী এই ফ্যাশন উইকের সমাপনী জানায় দর্শকেরা। এবারের ফ্যাশন উইকের বিশেষত্ব ছিল র‍্যাম্পে শুধু মডেলরাই হেঁটেছেন তা নয়,  হেঁটেছেন সংগীত শিল্পী, ক্রিকেটার, পাইলট, ডাক্তার, ফুটবলার।

  • যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

    যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের সঙ্গে করা বাণিজ্য চুক্তি বাতিল বা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য নীতিতে লন্ডনের অবস্থানের প্রতি অসন্তোষের জেরে এই মন্তব্য এসেছে বলে দ্য টেলিগ্রাফের  প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রেচেল রিভস মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ইরান নীতির তীব্র সমালোচনা করেন। রেচেল রিভস বলেন, কোনো স্পষ্ট “এক্সিট প্ল্যান” ছাড়া যুদ্ধ শুরু করা একটি বড়…

  • রেফারি ম্যাচ ডাকাতি করেছেন’ বলায় নিষিদ্ধ হতে পারেন রাফিনিয়া

    রেফারি ম্যাচ ডাকাতি করেছেন’ বলায় নিষিদ্ধ হতে পারেন রাফিনিয়া

    চোটের কারণে মাঠের বাইরে রাফিনিয়া। বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকাকে তাই উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে ক্লাবের ছিটকে পড়া দর্শক হিসেবে দেখতে হয়েছে।  চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারলেও গতকাল রাতে ফিরতি লেগে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। কিন্তু দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে পিছিয়ে থাকায় বার্সার পথচলা থমকে গেছে। আতলেতিকো উঠে গেছে সেমিফাইনালে।…

  • হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী?

    হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী?

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফের আলোচনা শুরু করার বিষয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে অংশ নিতে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের একটি প্রতিনিধিদলের সঙ্গে বুধবার তিনি তেহরানে পৌঁছেছেন। ইরানের একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ইরানে…

  • বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

    বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

    বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার ২০২৬ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম। ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরো অফিসের সম্পাদক ও ভূ-রাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পবেল। তালিকাটি সাধারণত বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও…

  • লোককবি ফকির মহব্বত শাহ

    লোককবি ফকির মহব্বত শাহ

    লোককবি ফকির মহব্বত শাহজামিল জাহাঙ্গীর🇧🇩♥️🇧🇩লোক গবেষক, কবি ও গীতিকার ফকির মহব্বত শাহ—যিনি মনু মহব্বত নামে কবিতা লিখতেন—বৃহত্তর নোয়াখালীর লোকসংস্কৃতি ও ঐতিহ্যের একনিষ্ঠ সাধক ছিলেন। ২০২৪ সালের ১২ এপ্রিল তিনি চিরকালের ঠিকানায় পাড়ি জমান। গতকাল ছিল তাঁর দ্বিতীয় প্রয়াণবার্ষিকী—এক নীরব স্মরণ, এক অপূর্ণ দায়ের প্রতিধ্বনি। জনতা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মজীবন শেষ করলেও তাঁর প্রকৃত…

  • চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

    চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

    ইসলামাবাদে দীর্ঘ আলোচনার পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত কোনো চুক্তি হয়নি, তবে কয়েকটি বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, দুই দেশের মধ্যে বেশ কিছু বিষয়ে সমঝোতা হয়েছে। তবে এখনো ২ থেকে ৩টি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে। তিনি বলেন, ৪০ দিনের চাপিয়ে দেওয়া সংঘাতের পর এই আলোচনা…

  • বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা

    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা

     অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ রহিত করার সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশে বিচার বিভাগের কাঠামো ও স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আইনজ্ঞদের আশঙ্কা, এর ফলে বিচার বিভাগ আবার আগের অবস্থায় ফিরে যাবে এবং…

  • পরিকল্পিত হামলায়   পীর শামিম রেজাকে  হত্যা, ভাঙচুর-দরবারে আগুন

    পরিকল্পিত হামলায় পীর শামিম রেজাকে হত্যা, ভাঙচুর-দরবারে আগুন

    পরিকল্পিত হামলায় পীর শামিম রেজাকে হত্যা, ভাঙচুর-দরবারে আগুন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় নামক স্থানে গড়ে ওঠা কথিত এক পীরের আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আস্তানার প্রধান আব্দুর রহমান ওরফে শামিম (৬০) নিহত হয়েছেন। এসময় আরও ৩ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, শনিবার (১১ এপ্রিল) সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে…

  • মহান একুশে বইমেলায়  অংশ নিবে না ৩৫০ প্রকাশনী : বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায়   ‘প্রকাশক ঐক্য’

    মহান একুশে বইমেলায় অংশ নিবে না ৩৫০ প্রকাশনী : বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায় ‘প্রকাশক ঐক্য’

    মহান একুশে বইমেলায় অংশ নিবে না ৩৫০ প্রকাশনী। বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায় ‘প্রকাশক ঐক্য’। বাংলা একাডেমীর চরম অব্যবস্থাপনা ও বৈষম্য অনেক বছর ধরে চলছে। নানাবিধ অনিয়ম ও অযোগ্যতার কারণে এই অচল অবস্থা। বাংলা ভাষার উন্নয়নের জন্য বাংলা একাডেমী প্রতিষ্ঠা হয়। বইমেলার মতো বাণিজ্যিক কর্মকাণ্ড নিয়ে চরম ব্যস্ত থাকে কর্মকর্তা ও কর্মচারীরা । ফলঃত…

  • জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই বিএনপি সরকারের প্রধান অগ্রাধিকার।  তারেক রহমান বলেন, শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। তাঁবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার…

  • আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের  কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার

    আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার

    আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার । জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা। এই বিপুল ভোটে জয়ী হওয়ার নেপথ্যে কয়েকটি বিষয়টি নিয়ামক হিসেবে কাজ করেছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা নির্বাচনের…

  • তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

    তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।  আজ শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক…