ধাপে ধাপে রেল উঠবে উন্নয়নের অনন্য উচ্চতায়

প্রতিবেদক:-

ডেইলি বাংলা বাজার

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো: শামছুজ্জামান বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ রেলওয়ে বদলে যাবে দ্রুত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে যমুনা সেতুর ওপর আলাদা রেলসেতুর কাজ শুরু হচ্ছে। যশোর, চাঁপাইনবাবগঞ্জ ও ময়মনসিংহসহ বিভিন্ন জেলা থেকে ঢাকায় সবজি ও দুধসহ বিভিন্ন দরকারি পণ্য পরিবহনের জন্য বিশেষ রেলসেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। রেলসেবা অ্যাপসে টিকিট পাওয়ার ভোগান্তি কমানো হয়েছে। রেলের ডিজি মনে করেন রেলওয়ে পাঁচ বছরে উন্নয়নের অনন্য উচ্চতায় যাবে। রেলের কোচ ও ইঞ্জিন সংকট দুর হবে যেমন তেমনি অবকাঠামোর উন্নয়নও দৃশ্যমান হবে। তবে রেলওয়ের মহাপরিকল্পনা করা হয়েছে ২০৪৫ সাল পর্যন্ত। ধাপে ধাপে রেল উঠবে উন্নয়নের অনন্য উচ্চতায়।

আজ ২৮ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় কালের কণ্ঠ লাইভে তিনি এসব তথ্য জানান। কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক পার্থ সারথি দাসের সঞ্চালনায় রেলের ডিজি বলেন, ‘৭৫টি রেলস্টেশনে কম্পিউটার ও ইন্টারনেটভিত্তিক টিকিট বিক্রি করা হচ্ছে। ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হচ্ছে কাউন্টারের বাইরে অ্যাপস ও ইন্টারনেটে। আমরা এ সেবা আরো বাড়াব।’

রেলসেবা অ্যাপস নিয়ে গত ৪-৫ মাসে অভিযোগ কমই আসছে জানিয়ে রেলের ডিজি বলেন, ‘স্বাভাবিক সময়ে, এই সময়েও রেলে টিকিটের চাহিদার চাপ রয়েছে। কুয়াশার কারণে বাস ছেড়ে লোকজন ট্রেনে চড়তে চাইছেন। যদিও কুয়াশার ফলে দেরিতে হলেও আমাদের ট্রেন চালাতে হচ্ছে। যাত্রীসেবা বাড়াতে রেলওয়ের কর্মকর্তা কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে ও বাড়াতে হবে। আমি দায়িত্ব নেওয়ার পর এই জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছি। মাথা ঠিক হলে মেরুদণ্ড ও লেজ ঠিক থাকবে- এজন্য অনিয়মে যুক্ত কর্মকর্তাও রেহাই পাচ্ছেন না। তাদের বদলি করা হচ্ছে এক অঞ্চল থেকে রেলের অন্য অঞ্চলে। এ কারণে যারা কাজ করেন না তারা বার্তা পেয়েছেন। সতর্ক হচ্ছেন। আমরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছি সকল কর্মচারীদের কর্মকাণ্ড।’

‘আমরা নতুন ট্রেন চালু করেছি। আরো নতুন ট্টেন চালু করা হবে। আগামী মাসেও একটি ট্টেন চালু করার পরিকল্পনা আছে। কুড়িগ্রাম এক্সপ্রেস ট্টেনটি চালু করার একদিন পর দেখা গেল, ট্রেনের ভেতরে আসন ছিঁড়ে রেখেছে কোনো দুস্কৃতিকারী। রেলওয়ের ওই সব দুস্কৃতিকারীকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হয়েছে। এভাবে আমরা আগে থেকে কার্যকর সব দুস্কৃতিকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নিয়েছি।’

‘রেলে যেসব অনিয়ম হয়েছে সেগুলোর বিষয়েও ব্যবস্থা নেওয়া হয়েছে ও হচ্ছে। ট্রেন পরিচালনায় ত্রুটি চিহ্নিত করে গাফিলতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। কসবায় ট্রেন দুর্ঘটনায় জড়িত রেল কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মনুষ্যসৃষ্ট কারণে দুই একটি ট্রেন দুর্ঘটনা ঘটেছে। সেগুলোর বিষয়ে তদন্ত হয়েছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রেন আগের চেয়ে নিরাপদ বলেই যাত্রী বাড়ছে।  আমরা ট্টেনকে নিরাপদ করতে চাই। আগামী পাঁচ বছরের মধ্যে মেগা প্রকল্প যেমন বাস্তবায়ন হবে তেমনি আসবে নতুন ইঞ্জিন ও কোচ।’

‘ইন্দোনেশিয়া থেকে ২০০ এর মধ্যে ৭০টি ক্যারেজ এসেছে। আরো কিছু ট্টেন চালু করা হবে। পশ্চিম রেলের লালমনিরহাট বিভাগ ছিল সবচেয়ে অবহেলিত। এই বিভাগের রেল সেবার আধুনিকায়ন করা হয়েছে। সিলেটের উদয়ন ট্রেনের রেক পরিবর্তন করা হবে। আরো আন্তঃনগর ট্টেন চালু করা হবে রেলের পুর্ব অঞ্চলে। মেইল ট্রেনে আরো কোচ যোগ করা হবে। আগে যেখানে ১৩০০ কোচ ছিল সেখানে এখন রেলে ১৭০০ কোচ হয়েছে।

  • যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

    যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের সঙ্গে করা বাণিজ্য চুক্তি বাতিল বা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য নীতিতে লন্ডনের অবস্থানের প্রতি অসন্তোষের জেরে এই মন্তব্য এসেছে বলে দ্য টেলিগ্রাফের  প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রেচেল রিভস মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ইরান নীতির তীব্র সমালোচনা করেন। রেচেল রিভস বলেন, কোনো স্পষ্ট “এক্সিট প্ল্যান” ছাড়া যুদ্ধ শুরু করা একটি বড়…

  • রেফারি ম্যাচ ডাকাতি করেছেন’ বলায় নিষিদ্ধ হতে পারেন রাফিনিয়া

    রেফারি ম্যাচ ডাকাতি করেছেন’ বলায় নিষিদ্ধ হতে পারেন রাফিনিয়া

    চোটের কারণে মাঠের বাইরে রাফিনিয়া। বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকাকে তাই উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে ক্লাবের ছিটকে পড়া দর্শক হিসেবে দেখতে হয়েছে।  চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারলেও গতকাল রাতে ফিরতি লেগে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। কিন্তু দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে পিছিয়ে থাকায় বার্সার পথচলা থমকে গেছে। আতলেতিকো উঠে গেছে সেমিফাইনালে।…

  • হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী?

    হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী?

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফের আলোচনা শুরু করার বিষয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে অংশ নিতে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের একটি প্রতিনিধিদলের সঙ্গে বুধবার তিনি তেহরানে পৌঁছেছেন। ইরানের একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ইরানে…

  • বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

    বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

    বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার ২০২৬ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম। ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরো অফিসের সম্পাদক ও ভূ-রাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পবেল। তালিকাটি সাধারণত বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও…

  • লোককবি ফকির মহব্বত শাহ

    লোককবি ফকির মহব্বত শাহ

    লোককবি ফকির মহব্বত শাহজামিল জাহাঙ্গীর🇧🇩♥️🇧🇩লোক গবেষক, কবি ও গীতিকার ফকির মহব্বত শাহ—যিনি মনু মহব্বত নামে কবিতা লিখতেন—বৃহত্তর নোয়াখালীর লোকসংস্কৃতি ও ঐতিহ্যের একনিষ্ঠ সাধক ছিলেন। ২০২৪ সালের ১২ এপ্রিল তিনি চিরকালের ঠিকানায় পাড়ি জমান। গতকাল ছিল তাঁর দ্বিতীয় প্রয়াণবার্ষিকী—এক নীরব স্মরণ, এক অপূর্ণ দায়ের প্রতিধ্বনি। জনতা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মজীবন শেষ করলেও তাঁর প্রকৃত…

  • চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

    চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

    ইসলামাবাদে দীর্ঘ আলোচনার পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত কোনো চুক্তি হয়নি, তবে কয়েকটি বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, দুই দেশের মধ্যে বেশ কিছু বিষয়ে সমঝোতা হয়েছে। তবে এখনো ২ থেকে ৩টি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে। তিনি বলেন, ৪০ দিনের চাপিয়ে দেওয়া সংঘাতের পর এই আলোচনা…

  • বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা

    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা

     অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ রহিত করার সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশে বিচার বিভাগের কাঠামো ও স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আইনজ্ঞদের আশঙ্কা, এর ফলে বিচার বিভাগ আবার আগের অবস্থায় ফিরে যাবে এবং…

  • পরিকল্পিত হামলায়   পীর শামিম রেজাকে  হত্যা, ভাঙচুর-দরবারে আগুন

    পরিকল্পিত হামলায় পীর শামিম রেজাকে হত্যা, ভাঙচুর-দরবারে আগুন

    পরিকল্পিত হামলায় পীর শামিম রেজাকে হত্যা, ভাঙচুর-দরবারে আগুন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় নামক স্থানে গড়ে ওঠা কথিত এক পীরের আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আস্তানার প্রধান আব্দুর রহমান ওরফে শামিম (৬০) নিহত হয়েছেন। এসময় আরও ৩ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, শনিবার (১১ এপ্রিল) সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে…

  • মহান একুশে বইমেলায়  অংশ নিবে না ৩৫০ প্রকাশনী : বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায়   ‘প্রকাশক ঐক্য’

    মহান একুশে বইমেলায় অংশ নিবে না ৩৫০ প্রকাশনী : বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায় ‘প্রকাশক ঐক্য’

    মহান একুশে বইমেলায় অংশ নিবে না ৩৫০ প্রকাশনী। বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায় ‘প্রকাশক ঐক্য’। বাংলা একাডেমীর চরম অব্যবস্থাপনা ও বৈষম্য অনেক বছর ধরে চলছে। নানাবিধ অনিয়ম ও অযোগ্যতার কারণে এই অচল অবস্থা। বাংলা ভাষার উন্নয়নের জন্য বাংলা একাডেমী প্রতিষ্ঠা হয়। বইমেলার মতো বাণিজ্যিক কর্মকাণ্ড নিয়ে চরম ব্যস্ত থাকে কর্মকর্তা ও কর্মচারীরা । ফলঃত…

  • জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই বিএনপি সরকারের প্রধান অগ্রাধিকার।  তারেক রহমান বলেন, শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। তাঁবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার…

  • আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের  কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার

    আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার

    আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার । জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা। এই বিপুল ভোটে জয়ী হওয়ার নেপথ্যে কয়েকটি বিষয়টি নিয়ামক হিসেবে কাজ করেছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা নির্বাচনের…

  • তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

    তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।  আজ শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক…