সাড়ে ১২ হাজার কোটি টাকা দিতেই হবে গ্রামীণফোনকে

প্রতিবেদক:-

ডেইলি বাংলা বাজার

এবার গ্রামীণফোনকে সরকারের পাওনা সাড়ে ১২ হাজার কোটি টাকা দিতেই হবে। নিরীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে দাবি করা এই টাকা দীর্ঘদিন ধরে না দিয়ে তালবাহানা করে আসছিল গ্রামীণফোন। টাকা উদ্ধারে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবার কড়া পদক্ষেপ নিল। সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে গতকাল বৃহস্পতিবার চিঠি দিয়ে ৩০ ভাগ ব্যান্ডউইথ কমিয়ে দেওয়া হয়েছে গ্রামীণফোনের।

গতকাল বিকেল ৫টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। একইভাবে রবির কাছে পাওনা ৮৬৭ কোটি টাকা। তাদেরও ব্যান্ডউইথ ১৫ ভাগ কমানো হয়েছে। বিটিআরসির এই পদক্ষেপের ফলে গ্রামীণফোন গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়বেন। ইন্টরনেটের গতি অনেক কমে যাবে। বেড়ে যাবে কল ড্রপও।

বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক ইত্তেফাককে বলেন, ‘আমরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছি। আমরা এত দিন তাদের কাছে টাকা পরিশোধের তাগাদা দিয়ে আসছিলাম, কিন্তু তারা কিছুই করেনি। সরকারি টাকা উদ্ধারে আমাদের আর কিছুই করার ছিল না।’ গ্রাহকদের ভোগান্তির বিষয়ে তিনি বলেন, ‘এতে গ্রাহকদের একটু ভোগান্তি হতেই পারে। কিন্তু আমরাও তো নিরুপায় হয়ে এই সিদ্ধান্ত নিয়েছি। তারা টাকা দিয়ে দিক, তাহলে তো সমস্যা নেই।’

নিরীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে দুই অপারেটরের কাছে বিটিআরসি ১৩ হাজার ৪৪৭ কোটি টাকা পাওনার দাবি করে আসছিল। যদিও নিরীক্ষা প্রতিবেদন নিয়ে অপারেটররা প্রশ্ন তুলে টাকা দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে বিটিআরসির সঙ্গে অপারেটরদের চিঠি চালাচালির মধ্যে এই কড়া পদক্ষেপ নিল বিটিআরসি। গ্রামীণফোন বলছে, তারা আলোচনার মাধ্যমে এর সমাধান চেয়েছিল। কিন্তু এই চিঠি সেই পথ রুদ্ধ করে দিল। আর রবির চিফ করপোরেট ও রেগুলেটরি অফিসার শাহেদ আলম ইত্তেফাককে বলেন, ‘বিটিআরসির এই সিদ্ধান্তে সাধারণ মোবাইল ফোন গ্রাহক নানাবিধ সমস্যার সম্মুখীন হবে। এখন আমরা আমাদের এই সীমিত ব্যান্ডউইথ দিয়ে গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে পারব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

গ্রামীণফোনের সার্ভিসে সাধারণ গ্রাহকরা এমনিতেই বিরক্ত। তাদের সেবার মান তলানিতে গিয়ে ঠেকেছে। খোদ ঢাকা শহরেই ফোরজি সার্ভিস পাওয়া যায় না। ইন্টারনেট একবার যাই একবার আসে। কখনো কখনো টুজিও হয়ে যায়। আর কলড্রপের অবস্থা তো আরো খারাপ। একটি কলে টানা ৫ মিনিটও কথা বলা যায় না। এখন নতুন করে বিরক্তি যোগ হয়েছে যে কারো সঙ্গে কথা বলার মধ্যে গান বেজে ওঠে। কল সেটআপ (নম্বর ডায়াল করার পর আরেকটি ফোনে ঢুকতে যে সময় লাগে) টাইমও বেশি গ্রামীণফোনের। এখন ৩০ ভাগ ব্যান্ডউইথ কমিয়ে দেওয়ার ফলে গ্রাহকদের দুর্ভোগ সীমা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

বিটিআরসি গতকাল লেভেল-৩ ক্যারিয়ার লিমিটেড, ম্যাঙ্গো টেলিসার্ভিসেস, সামিট কমিউনিকেশন, আমরা টেকনোলজি ও ফাইবার অ্যাট হোম গ্লোবাল লিমিটেড, গ্রামীণফোন ও রবিকে ব্যান্ডউইথ সীমিত করার নির্দেশ দেয়। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যান্ডউইথ বাড়ানো যাবে না। ব্যান্ডউইথ সরবরাহকারী ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েকে (আইআইজি) পাঠানো চিঠিতে বারবার তাগাদা দেওয়ার পরও গ্রামীণফোন ও রবি সরকারের পাওনা অর্থ দিচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে।

গ্রামীণফোনের কাছে যে ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা পাওনা দাবি করা হয়েছে, তার মধ্যে বিটিআরসির পাওনা ৮ হাজার ৪৯৪ কোটি ১ লাখ টাকা এবং এনবিআরের পাওনা ৪ হাজার ৮৫ কোটি ৯৪ লাখ টাকা। এর মধ্যে একজনের মোবাইল ফোন নম্বর তার অজান্তেই আরেকজনের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগে গ্রামীণফোনকে ৫ কোটি টাকা জরিমানা করে বিটিআরসি। এছাড়া সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ার বা এসএমপির অংশ হিসেবে গ্রামীণফোনের বিরুদ্ধে আরো কিছু পদক্ষেপ নিয়েছে বিটিআরসি। অন্য অপারেটরদের যেখানে সর্বনিম্ন কলরেট ৪৫ পয়সা, সেখানে গ্রামীণফোনের সর্বনিম্ন কলরেট হবে ৫০ পয়সা। আন্তসংযোগ ফি (এক অপারেটর থেকে অন্য অপারেটর) অন্য অপারেটরদের ১০ পয়সা। সেখানে গ্রামীণফোনকে দিতে হবে ১৫ পয়সা। এমনকি অন্য অপারেটরদের প্যাকেজের অনুমোদন নিতে না হলেও গ্রামীণফোনকে এখন থেকে সব প্যাকেজ অনুমোদন করিয়ে নিতে হবে বিটিআরসি থেকে। মোবাইল নম্বর পোর্টেবিলিটির (এমএনপি) ক্ষেত্রে যে কোনো অপারেটরে গেলে ৯০ দিন সেখানে থাকার বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে কোনো গ্রাহক ৬০ দিনের মধ্যেই গ্রামীণফোন ছাড়তে পারবেন।

এর বাইরেও গ্রামীণফোন ও রবির বিরুদ্ধে আরো কিছু কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জহুরুল হক বলেন, এরপরও যদি তারা টাকা পরিশোধ না করে, তাহলে পর্যায়ক্রমে আরো কিছু পদক্ষেপ নেওয়া হবে।

জানা গেছে, বিটিআরসির সর্বশেষ কমিশন বৈঠকে আরো কিছু সিদ্ধান্ত নেওয়া আছে। তার মধ্যে আছে—এ দুই প্রতিষ্ঠানের পক্ষে অনাপত্তি বা অনুমোদনপত্র জারি বন্ধ করে দেওয়া। এতে প্রতিষ্ঠান দুটির নেটওয়ার্ক সম্প্রসারণ কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এমএনপি পোর্ট ইন বন্ধ বা সীমিত করার পরিকল্পনাও হাতে রাখা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট অপারেটর তাদের নেটওয়ার্কে পোর্ট ইন সুবিধা গ্রহণ করতে পারবে না বা এই সুবিধা সীমিত হয়ে পড়বে। এর চেয়েও কড়া পদক্ষেপ হতে পারে, নতুন গ্রাহক নেওয়া বন্ধ বা সীমিত করে দেওয়া। এমনকি ইন্টারন্যাশনাল গেটওয়ে বা আইজিডব্লিউ প্রান্ত থেকে অন্তর্গামী বা বহির্গামী কল বন্ধ বা সীমিতকরণের পদক্ষেপ নেওয়া হতে পারে। এছাড়া নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেম বা এসএমএসের মাধ্যমে সারা দেশ বা নির্দিষ্ট এলাকায় থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ করে দেওয়ার পদক্ষেপও নেওয়া হতে পারে বলে জানা গেছে।

  • যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

    যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের সঙ্গে করা বাণিজ্য চুক্তি বাতিল বা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য নীতিতে লন্ডনের অবস্থানের প্রতি অসন্তোষের জেরে এই মন্তব্য এসেছে বলে দ্য টেলিগ্রাফের  প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রেচেল রিভস মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ইরান নীতির তীব্র সমালোচনা করেন। রেচেল রিভস বলেন, কোনো স্পষ্ট “এক্সিট প্ল্যান” ছাড়া যুদ্ধ শুরু করা একটি বড়…

  • রেফারি ম্যাচ ডাকাতি করেছেন’ বলায় নিষিদ্ধ হতে পারেন রাফিনিয়া

    রেফারি ম্যাচ ডাকাতি করেছেন’ বলায় নিষিদ্ধ হতে পারেন রাফিনিয়া

    চোটের কারণে মাঠের বাইরে রাফিনিয়া। বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকাকে তাই উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে ক্লাবের ছিটকে পড়া দর্শক হিসেবে দেখতে হয়েছে।  চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারলেও গতকাল রাতে ফিরতি লেগে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। কিন্তু দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে পিছিয়ে থাকায় বার্সার পথচলা থমকে গেছে। আতলেতিকো উঠে গেছে সেমিফাইনালে।…

  • হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী?

    হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী?

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফের আলোচনা শুরু করার বিষয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে অংশ নিতে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের একটি প্রতিনিধিদলের সঙ্গে বুধবার তিনি তেহরানে পৌঁছেছেন। ইরানের একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ইরানে…

  • বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

    বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

    বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার ২০২৬ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম। ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরো অফিসের সম্পাদক ও ভূ-রাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পবেল। তালিকাটি সাধারণত বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও…

  • লোককবি ফকির মহব্বত শাহ

    লোককবি ফকির মহব্বত শাহ

    লোককবি ফকির মহব্বত শাহজামিল জাহাঙ্গীর🇧🇩♥️🇧🇩লোক গবেষক, কবি ও গীতিকার ফকির মহব্বত শাহ—যিনি মনু মহব্বত নামে কবিতা লিখতেন—বৃহত্তর নোয়াখালীর লোকসংস্কৃতি ও ঐতিহ্যের একনিষ্ঠ সাধক ছিলেন। ২০২৪ সালের ১২ এপ্রিল তিনি চিরকালের ঠিকানায় পাড়ি জমান। গতকাল ছিল তাঁর দ্বিতীয় প্রয়াণবার্ষিকী—এক নীরব স্মরণ, এক অপূর্ণ দায়ের প্রতিধ্বনি। জনতা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মজীবন শেষ করলেও তাঁর প্রকৃত…

  • চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

    চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

    ইসলামাবাদে দীর্ঘ আলোচনার পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত কোনো চুক্তি হয়নি, তবে কয়েকটি বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, দুই দেশের মধ্যে বেশ কিছু বিষয়ে সমঝোতা হয়েছে। তবে এখনো ২ থেকে ৩টি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে। তিনি বলেন, ৪০ দিনের চাপিয়ে দেওয়া সংঘাতের পর এই আলোচনা…

  • বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা

    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা

     অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ রহিত করার সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশে বিচার বিভাগের কাঠামো ও স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আইনজ্ঞদের আশঙ্কা, এর ফলে বিচার বিভাগ আবার আগের অবস্থায় ফিরে যাবে এবং…

  • পরিকল্পিত হামলায়   পীর শামিম রেজাকে  হত্যা, ভাঙচুর-দরবারে আগুন

    পরিকল্পিত হামলায় পীর শামিম রেজাকে হত্যা, ভাঙচুর-দরবারে আগুন

    পরিকল্পিত হামলায় পীর শামিম রেজাকে হত্যা, ভাঙচুর-দরবারে আগুন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় নামক স্থানে গড়ে ওঠা কথিত এক পীরের আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আস্তানার প্রধান আব্দুর রহমান ওরফে শামিম (৬০) নিহত হয়েছেন। এসময় আরও ৩ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, শনিবার (১১ এপ্রিল) সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে…

  • মহান একুশে বইমেলায়  অংশ নিবে না ৩৫০ প্রকাশনী : বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায়   ‘প্রকাশক ঐক্য’

    মহান একুশে বইমেলায় অংশ নিবে না ৩৫০ প্রকাশনী : বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায় ‘প্রকাশক ঐক্য’

    মহান একুশে বইমেলায় অংশ নিবে না ৩৫০ প্রকাশনী। বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায় ‘প্রকাশক ঐক্য’। বাংলা একাডেমীর চরম অব্যবস্থাপনা ও বৈষম্য অনেক বছর ধরে চলছে। নানাবিধ অনিয়ম ও অযোগ্যতার কারণে এই অচল অবস্থা। বাংলা ভাষার উন্নয়নের জন্য বাংলা একাডেমী প্রতিষ্ঠা হয়। বইমেলার মতো বাণিজ্যিক কর্মকাণ্ড নিয়ে চরম ব্যস্ত থাকে কর্মকর্তা ও কর্মচারীরা । ফলঃত…

  • জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই বিএনপি সরকারের প্রধান অগ্রাধিকার।  তারেক রহমান বলেন, শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। তাঁবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার…

  • আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের  কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার

    আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার

    আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার । জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা। এই বিপুল ভোটে জয়ী হওয়ার নেপথ্যে কয়েকটি বিষয়টি নিয়ামক হিসেবে কাজ করেছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা নির্বাচনের…

  • তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

    তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।  আজ শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক…