জনপ্রিয়তা পেলেও পণ্যের মেয়াদ শেষ হওয়ায় এবার উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমকে চূড়ান্ত বিদায় জানানোর উদ্যোগ নিয়েছে মাইক্রোসফট। এ জন্য আগামী বছরের জানুয়ারি থেকে উইন্ডোজ ৭-এর জন্য বিনা মূল্যের সব ধরনের সমর্থন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। অর্থাৎ আগামী জানুয়ারির পর অপারেটিং সিস্টেমটির কারিগরি বা নিরাপত্তা আপডেট মিলবে না। ফলে কোটি কোটি কম্পিউটারে ক্ষতিকর ম্যালওয়্যার বা ভাইরাস আক্রমণের শঙ্কা তৈরি হবে। তবে বন্ধ হবে না অপারেটিং সিস্টেমটি। চাইলে অর্থের বিনিময়ে মাইক্রোসফটের কাছ থেকে নিরাপত্তা আপডেট সংগ্রহের সুযোগ পাবেন বাণিজ্যিক ব্যবহারকারীরা। সমস্যা সমাধানে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম ব্যবহারের পরামর্শ দিয়েছে মাইক্রোসফট। ২০০৯ সালে বাজারে আসে উইন্ডোজ ৭। নিয়মিত নতুন সংস্করণ বাজারে এলেও বর্তমানে বিশ্বের ৪২.৮ শতাংশ কম্পিউটারে ব্যবহৃত হচ্ছে পুরনো অপারেটিং সিস্টেমটি।

মাইক্রোসফটের সব সমর্থন হারাচ্ছে উইন্ডোজ ৭
প্রতিবেদক:-
ডেইলি বাংলা বাজার
–












