ইতালির দুর্ধর্ষ মাফিয়াদের বিরুদ্ধে বাংলাদেশিদের প্রতিরোধ

প্রতিবেদক:-

ডেইলি বাংলা বাজার

ইতালির দুর্ধর্ষ মাফিয়াদের বিরুদ্ধে বাংলাদেশিদের প্রতিরোধ

ভিনদেশে দুর্ধর্ষ মাফিয়াদের দৌরাত্ম্যর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইতালির সিসিলি দ্বীপের রাজধানী পালেরমোর শতাধিক অভিবাসী। যাদের একটি বড় অংশই বাংলাদেশি।

এই প্রতিরোধের অংশীদার ছিলেন সেখানকার একটি প্রতিষ্ঠানের কর্মচারী এবং স্থানীয় সাংবাদিক তোফাজ্জাল তপু।

বিবিসি বাংলাকে তিনি জানিয়েছিলেন, তাদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার গল্প।

দৌরাত্মের শুরু কিভাবে হয়েছিল?
আশির দশক বা তার কিছু আগে থেকেই বাংলাদেশিরা উল্লেখযোগ্য সংখ্যায় ইতালিতে যেতে শুরু করে।

সে সময় তারা ছোটখাটো চুরি বা ছিনতাইয়ের মুখে পড়লেও এখনকার মতো মাফিয়াদের হুমকির মুখে কখনো পড়তে হয়নি।

আগে যখন অভিবাসী ব্যবসায়ীদের সংখ্যা কম ছিল তখন এই মাফিয়া চক্র স্থানীয় ইতালীয়দের থেকেই মোটা অংকের চাঁদা সংগ্রহ করতো।

এক পর্যায়ে ইতালীয়রা প্রতিবাদ শুরু করলে মুখে প্রশাসন তাদের ধরপাকড় শুরু করে এবং মামলা দায়ের করে।

এমন অবস্থায় মাফিয়ারা ইতালীয়দের থেকে সরে এসে অপেক্ষাকৃত দুর্বল অভিবাসী ব্যবসায়ীদের লুটপাট করতে শুরু করে।

দিন দিন অভিবাসীদের কমিউনিটি বড় হতে থাকলে তাদের ওপর মাফিয়াদের দৌরাত্ম্য বাড়তেই থাকে।

বর্তমানে সিসিলিকে ১৫ হাজারের বেশি বাংলাদেশি অভিবাসী আছেন বলে জানান মিস্টার তপু।

শুরুতে শুরুতে অভিবাসীদের ব্যবসায়ীদের থেকে নামে বেনামে চাঁদা তোলা শুরু হয়। এক পর্যায়ে সেটা ডাকাতি, প্রাণনাশের হুমকি এবং খুনাখুনি পর্যায়ে চলে যায়।

মিস্টার তপু বলেন, “ধরেন আপনি বাজারে একটা দোকান নিয়ে বসেছেন। এজন্য প্রতিমাসে আপনাকে বাজার ভাড়ার সঙ্গে গির্জার কর দিতে হতো। এটা থেকেই মূলত শুরু। তারপর অনেক মাফিয়ারা বাজারে প্রবেশ করে মানুষদের জিনিষপত্র ইচ্ছামতো নিয়ে চলে যেতো। কারও টাকা পরিশোধ করতো না।”

মাফিয়াদের হয়রানি
মাফিয়াদের দৌরাত্ম্যে পালেরমোর অভিবাসীদের মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে বলে তিনি জানান।

তিন চার বছর আগেও প্রতিটি মানি এক্সচেঞ্জ এক থেকে একাধিকবার ছিনতাইয়ের মুখোমুখি হয়।

“পালেরমোতে ছোট বড় যতো অপরাধই হোক না কেন এর মূল কলকাঠি নাড়ায় মাফিয়ারা। এটাই ওপেন সিক্রেট।”

মিস্টার তপু জানান, ইতালির মাফিয়া ডনদের আখড়া এই সিসিলি, তাদের বিরুদ্ধে আগে যারাই মামলা করেছিল তাদের অনেককেই নৃশংসভাবে হত্যা করা হয়। এ কারণে তাদের বিরুদ্ধে কেউই মুখ খোলার সাহস করতো না।

মিস্টার তপু বলেন, “পালেরমোতে থেকে মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ করা মানে হল, জলে থেকে কুমিরের সঙ্গে যুদ্ধ ঘোষণা করার মতো। কেননা যিনি মামলা করবেন তার নাম রেকর্ড থাকায় তার জীবনটাই হুমকির মুখে পড়ে যায়।

“এটা কেউ চাইতো না বলেই চুপ থাকতো। হুমকি বা চাঁদাবাজির কোন অভিযোগ তারা করতো না।”

কিভাবে প্রতিরোধ গড়ে উঠল?
তবে সম্প্রতি পালেরমোর বাজারে ইউসোফা সুসো নামে এক গাম্বিয়ান অভিবাসীকে এক মাফিয়া সদস্য প্রকাশ্যে হত্যা করলে সেটা নিয়ে তোলপাড় শুরু হয়।

বাংলাদেশের পাশাপাশি অন্য দেশের অভিবাসীরাও ব্যাপক নিরাপত্তাহীনতার মুখে পড়ে যায়।

এতদিন তারা মুখে কুলুপ আঁটলেও এই হত্যার ঘটনায় তারা প্রকাশ্যে না হলেও গোপনে গোপনে প্রতিরোধ শুরু করে। তাদের সঙ্গে যোগ দেয় বিভিন্ন মাফিয়া বিরোধী সংগঠন।

এই হত্যাকাণ্ড ও হয়রানির বিরুদ্ধে সুষ্ঠু বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল ও র‍্যালি শুরু করলে দেশি ও আন্তর্জাতিক মিডিয়া এটি নিয়ে লেখালেখি শুরু করে।

ইতালির বর্তমান সরকার অবৈধ অভিবাসীদের প্রবেশ বন্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ করলেও পালেরমোর অভিবাসী-বান্ধব মেয়র নিজ শহরের অভিবাসীদের ওপর মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধে সোচ্চার ভূমিকা নেন। এমন অবস্থায় নাড়াচাড়া দিয়ে ওঠে প্রশাসনও।

এক পর্যায়ে সবার সহায়তায় পালেরমোর প্রায় দুটি হাজার একশ’টি দোকান ঐক্যবদ্ধ হয়ে মাফিয়াদের চাঁদাবাজির বিরুদ্ধে মামলা ঠুকে দেয়।

এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় অর্ধশত মাফিয়া সদস্যদের গ্রেফতার করে।

পালেরমোর সিটি মেয়র মাফিয়াদের বিরুদ্ধে খুবই কঠোর ভূমিকা নেয়ায় এটা সম্ভব হয়েছে বলে মনে করেন মিস্টার তপু।

তিনি বলেন, “ব্যবসায়ী আর মাফিয়াদের বসবাস কাছাকাছি স্থানে। তাই তাদের বিরুদ্ধে আমরা প্রকাশ্য লড়াইয়ে যাচ্ছিনা বরং আইনি প্রক্রিয়ায় সমাধানের চেষ্টা করছি। তবে আমরা যদি মাফিয়াদের নজরে পড়ে যাই, তাহলে যে কোন সময় যে কোন কিছু হয়ে যেতে পারে।”

নিরাপত্তাহীনতা সত্ত্বেও কেন এই প্রতিরোধ?
এতো নিরাপত্তাহীনতার মধ্যেও কোন অবস্থা থেকেই প্রতিরোধ থেকে পিছু হটবেন না বলে জানিয়েছেন মিস্টার তপু।

এর কারণ হিসেবে তিনি জানান, এই প্রথমবারের সব অভিবাসী ব্যবসায়ীরা এক হয়েছে। স্থানীয় কিছু ইতালীয় নাগরিকও প্রতিবাদ করছে। মাফিয়া বিরোধী সংগঠন সেইসঙ্গে প্রশাসনের সুনজর থাকায় আমাদের কিছুটা হলেও সাহস আছে। এটা আমরা ভেঙ্গে যেতে দেবো না।”

মিস্টার তপুর মতে, এই প্রতিরোধের মাধ্যমে তারা প্রমাণ করতে পেরেছেন যে অভিবাসীরা এখানে শুধু টাকা উপার্জনের আসেনি। বরং তারাও জন্য ইতালির ভাল মন্দের অংশীদার।

তিনি বলেন “আমরা এই দেশকে আমরা নিজের বলেই মনে করি, কেননা এখানে কোন সংকট হওয়া মানে আমাদেরও ক্ষতি হওয়া। এ কারণে আমরাও দেখিয়ে দিয়েছি যে এই দেশের শান্তির জন্য ইতালীয়দের পাশাপাশি আমরা অভিবাসীরাও যেকোনো অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে পারি।”

সূত্র: বিবিসি বাংলা

  • যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

    যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের সঙ্গে করা বাণিজ্য চুক্তি বাতিল বা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য নীতিতে লন্ডনের অবস্থানের প্রতি অসন্তোষের জেরে এই মন্তব্য এসেছে বলে দ্য টেলিগ্রাফের  প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রেচেল রিভস মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ইরান নীতির তীব্র সমালোচনা করেন। রেচেল রিভস বলেন, কোনো স্পষ্ট “এক্সিট প্ল্যান” ছাড়া যুদ্ধ শুরু করা একটি বড়…

  • রেফারি ম্যাচ ডাকাতি করেছেন’ বলায় নিষিদ্ধ হতে পারেন রাফিনিয়া

    রেফারি ম্যাচ ডাকাতি করেছেন’ বলায় নিষিদ্ধ হতে পারেন রাফিনিয়া

    চোটের কারণে মাঠের বাইরে রাফিনিয়া। বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকাকে তাই উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে ক্লাবের ছিটকে পড়া দর্শক হিসেবে দেখতে হয়েছে।  চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারলেও গতকাল রাতে ফিরতি লেগে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। কিন্তু দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে পিছিয়ে থাকায় বার্সার পথচলা থমকে গেছে। আতলেতিকো উঠে গেছে সেমিফাইনালে।…

  • হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী?

    হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী?

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফের আলোচনা শুরু করার বিষয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে অংশ নিতে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের একটি প্রতিনিধিদলের সঙ্গে বুধবার তিনি তেহরানে পৌঁছেছেন। ইরানের একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ইরানে…

  • বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

    বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

    বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার ২০২৬ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম। ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরো অফিসের সম্পাদক ও ভূ-রাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পবেল। তালিকাটি সাধারণত বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও…

  • লোককবি ফকির মহব্বত শাহ

    লোককবি ফকির মহব্বত শাহ

    লোককবি ফকির মহব্বত শাহজামিল জাহাঙ্গীর🇧🇩♥️🇧🇩লোক গবেষক, কবি ও গীতিকার ফকির মহব্বত শাহ—যিনি মনু মহব্বত নামে কবিতা লিখতেন—বৃহত্তর নোয়াখালীর লোকসংস্কৃতি ও ঐতিহ্যের একনিষ্ঠ সাধক ছিলেন। ২০২৪ সালের ১২ এপ্রিল তিনি চিরকালের ঠিকানায় পাড়ি জমান। গতকাল ছিল তাঁর দ্বিতীয় প্রয়াণবার্ষিকী—এক নীরব স্মরণ, এক অপূর্ণ দায়ের প্রতিধ্বনি। জনতা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মজীবন শেষ করলেও তাঁর প্রকৃত…

  • চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

    চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

    ইসলামাবাদে দীর্ঘ আলোচনার পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত কোনো চুক্তি হয়নি, তবে কয়েকটি বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, দুই দেশের মধ্যে বেশ কিছু বিষয়ে সমঝোতা হয়েছে। তবে এখনো ২ থেকে ৩টি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে। তিনি বলেন, ৪০ দিনের চাপিয়ে দেওয়া সংঘাতের পর এই আলোচনা…

  • বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা

    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা

     অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ রহিত করার সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশে বিচার বিভাগের কাঠামো ও স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আইনজ্ঞদের আশঙ্কা, এর ফলে বিচার বিভাগ আবার আগের অবস্থায় ফিরে যাবে এবং…

  • পরিকল্পিত হামলায়   পীর শামিম রেজাকে  হত্যা, ভাঙচুর-দরবারে আগুন

    পরিকল্পিত হামলায় পীর শামিম রেজাকে হত্যা, ভাঙচুর-দরবারে আগুন

    পরিকল্পিত হামলায় পীর শামিম রেজাকে হত্যা, ভাঙচুর-দরবারে আগুন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় নামক স্থানে গড়ে ওঠা কথিত এক পীরের আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আস্তানার প্রধান আব্দুর রহমান ওরফে শামিম (৬০) নিহত হয়েছেন। এসময় আরও ৩ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, শনিবার (১১ এপ্রিল) সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে…

  • মহান একুশে বইমেলায়  অংশ নিবে না ৩৫০ প্রকাশনী : বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায়   ‘প্রকাশক ঐক্য’

    মহান একুশে বইমেলায় অংশ নিবে না ৩৫০ প্রকাশনী : বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায় ‘প্রকাশক ঐক্য’

    মহান একুশে বইমেলায় অংশ নিবে না ৩৫০ প্রকাশনী। বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায় ‘প্রকাশক ঐক্য’। বাংলা একাডেমীর চরম অব্যবস্থাপনা ও বৈষম্য অনেক বছর ধরে চলছে। নানাবিধ অনিয়ম ও অযোগ্যতার কারণে এই অচল অবস্থা। বাংলা ভাষার উন্নয়নের জন্য বাংলা একাডেমী প্রতিষ্ঠা হয়। বইমেলার মতো বাণিজ্যিক কর্মকাণ্ড নিয়ে চরম ব্যস্ত থাকে কর্মকর্তা ও কর্মচারীরা । ফলঃত…

  • জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই বিএনপি সরকারের প্রধান অগ্রাধিকার।  তারেক রহমান বলেন, শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। তাঁবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার…

  • আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের  কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার

    আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার

    আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার । জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা। এই বিপুল ভোটে জয়ী হওয়ার নেপথ্যে কয়েকটি বিষয়টি নিয়ামক হিসেবে কাজ করেছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা নির্বাচনের…

  • তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

    তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।  আজ শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক…