ঋণ আদায় করতে না পেরে দেউলিয়া হয়ে বন্ধ হয়ে গেছে যুক্তরাজ্যের গ্রামীণ স্কটল্যান্ড ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির পরিচালকদের একজন ছিলেন বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। খবর বিবিসি।
বিবিসি খবরে বলা হয়েছে, স্কটল্যান্ডের ওই প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া ব্যক্তিদের অনেকে ঋণ পরিশোধ না করায় চরম আর্থিক সংকটে পড়ে প্রতিষ্ঠানটি। একপর্যায়ে দেউলিয়া হয়ে বন্ধ হয়ে যায়।
বাংলাদেশের নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের পদ্ধতি অনুসরণ করে ২০১২ সালে যুক্ত্রাজ্যের স্কটল্যান্ডেপ্রতিষ্ঠানটি স্থাপিত হয়েছিল। প্রতিষ্ঠানটির ছয়জন পরিচালকের একজন ছিলেন অধ্যাপক ইউনূস, যেটি যুক্তরাজ্যের গ্রামীণ হিসাবেই বিবেচিত হয়ে আসছিল।













