বাংলাদেশে কোটা আন্দোলনে সহিংসতায় অন্তত ৩২ শিশু নিহত হয়েছে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিশু ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনিসেফ। শুক্রবার (২ আগস্ট) সংস্থাটির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান সঞ্জয় উইজেসেকের এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।
ইউনিসেফের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, সংস্থাটি নিশ্চিত হয়েছে যে জুলাই মাসে আন্দোলন ঘিরে সহিংসতায় অন্তত ৩২ শিশু নিহত হয়েছে। এছাড়াও অনেক শিশু আহত ও আটক হয়েছে।
বিবৃতিতে ইউনিসেফ সব ধরনের সহিংসতার নিন্দা জানিয়েছে এবং নিহত শিশুদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেছে।
ইউনিসেফ বলেছে, ‘শিশুদের সুরক্ষা সব সময় নিশ্চিত করতে হবে। এটি সবার দায়িত্ব।’













