কোটা সংস্কার আন্দোলনরত এবং ছাত্রলীগের সংঘর্ষ সারাদেশে ছড়িয়ে পড়েছে৷ সংঘর্ষে ঢাকায় দুইজন, চট্টগ্রামে তিনজন এবং রংপুরে একজন নিহত হয়েছে৷ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে ৷
সারা দেশে নিহত ছয়, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ
হারুন উর রশীদ স্বপন ঢাকা3 ঘণ্টা আগে3 ঘণ্টা আগে
কোটা সংস্কার আন্দোলনরত এবং ছাত্রলীগের সংঘর্ষ সারাদেশে ছড়িয়ে পড়েছে৷ সংঘর্ষে ঢাকায় দুইজন, চট্টগ্রামে তিনজন এবং রংপুরে একজন নিহত হয়েছে৷ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে৷
বিজ্ঞাপন
সারা দেশে সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)৷ মঙ্গলবার রাতে দেওয়া সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের দেওয়া চিঠিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিংসহ অন্যান্য কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। একইসঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ অবস্থানের নির্দেশনা প্রদানের নিমিত্তে নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো৷’
শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে৷













