সবচেয়ে বেশি এগোবে বাংলাদেশের অর্থনীতি

প্রতিবেদক:-

ডেইলি বাংলা বাজার

বাংলাদেশের অর্থনীতির অনেক বড় সম্ভাবনা দেখছে বিশ্বের শীর্ষস্থানীয় ব্যাংকিং ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন-এইচএসবিসি। প্রতিষ্ঠানটির এক প্রতিবেদনে বিশ্বে ২০৩০ সাল নাগাদ যেসব দেশের অর্থনীতির আকার দ্রুত বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে সেই তালিকায় বাংলাদেশ রয়েছে সবার ওপরে। এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে ‘বিগেস্ট রাইজার্স বা সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ’ হিসেবে অভিহিত করেছে এইচএসবিসি গ্লোবাল রিসার্চ।

এইচএসবিসি বলেছে, বিশ্বের উন্নত, উন্নয়নশীল ও উদীয়মান ৭৫টি দেশের মধ্যে বাংলাদেশের জিডিপি সবচেয়ে বেশি হারে বাড়বে। জিডিপির আকার বিবেচনায় বর্তমানে বিশ্বে বাংলাদেশের অর্থনীতি ৪২তম। ২০৩০ সালে ১৬ ধাপ এগিয়ে বাংলাদেশ উঠে আসবে ২৬তম অবস্থানে। এখন এগিয়ে থাকা ফিলিপাইন, পাকিস্তান, মালয়েশিয়াসহ অনেক দেশকে ২০৩০ সালে ছাড়িয়ে যাবে বাংলাদেশ। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত পরবর্তী পাঁচ বছরে বাংলাদেশের গড় প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৩ শতাংশ হারে। তার পরের পাঁচ বছর অর্থাৎ ২০২৩ থেকে ২০২৮ সাল পর্যন্ত বাংলাদেশের গড় প্রবৃদ্ধি হবে ৭ শতাংশ হারে। সব মিলিয়ে আগামী এক যুগে বাংলাদেশে গড়ে ৭ দশমিক ১ শতাংশ হারে প্রবৃদ্ধি হবে। বাংলাদেশের মতো এত বেশি হারে প্রবৃদ্ধি আর কোনো দেশের হবে না।

সম্প্রতি প্রকাশিত ‘২০৩০ সালের বিশ্ব :৭৫টি দেশের জন্য এইচএসবিসির প্রক্ষেপণ’ নামে ওই প্রতিবেদনে দেশগুলোর জনশক্তির আকার, মানবসম্পদ উন্নয়নে শিক্ষা ও স্বাস্থ্যসেবায় নেওয়া পদক্ষেপ, রাজনীতি, বাজার উন্মুক্তকরণ ও প্রযুক্তির ব্যবহারকে কোন দেশ কতটা প্রাধান্য দিয়েছে তা বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি বৈশ্বিক পরিবর্তনগুলোকেও গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করা হয়েছে। এরসঙ্গে দেশগুলোর মাথাপিছু জিডিপি, কর্মক্ষম জনশক্তি, মোবাইল ফোন ব্যবহার, স্কুলে অন্তর্ভুক্তি, মানব উন্নয়ন সূচক, রাজনৈতিক অধিকার ও বাণিজ্য উদারীকরণ পরিস্থিতি বিবেচনা করা হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে, ২০১৭-১৮ অর্থবছর শেষে চলতি মূল্যে বাংলাদেশের জিডিপির আকার দাঁড়িয়েছে ২২ লাখ ৫০ হাজার ৪৭৯ কোটি টাকা বা ২৭০ বিলিয়ন ডলার। ওই অর্থবছরে ৭ দশমিক ৮৬ শতাংশ হারে প্রবৃদ্ধি হয়েছে। চলতি অর্থবছরে সরকার ৭ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে।

এইচএসবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১২ বছরে বাংলাদেশের অর্থনীতি বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে ২৬তম অবস্থানে আসবে। ফিলিপাইন ১১ ধাপ এগিয়ে বর্তমানের ৩৮তম অবস্থান থেকে ২৭তম অবস্থানে উঠে আসবে। পাকিস্তান ১০ ধাপ এগিয়ে ৪০ থেকে ৩০-এ উঠবে। ভিয়েতনাম ৮ ধাপ এগিয়ে ৪৭ থেকে চলে আসবে ৩৯-এ। আর মালয়েশিয়া ৫ ধাপ এগিয়ে ৩৪ থেকে-২৯-এ উঠে আসার সম্ভাবনা রয়েছে। অপরদিকে বিশ্বের শীর্ষ পাঁচ অর্থনীতিতেও আসবে পরিবর্তন। ২০৩০ সালে বর্তমানে দ্বিতীয় অবস্থানে থাকা চীন শীর্ষে উঠে আসবে। শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র দ্বিতীয়তে নামবে। সপ্তম অবস্থান থেকে তৃতীয় অবস্থানে চলে আসবে ভারত। তৃতীয় থেকে চতুর্থ অবস্থানে চলে যাবে জাপান। জার্মানি চতুর্থ অবস্থান থেকে পঞ্চম স্থানে গিয়ে দাঁড়াবে।

এইচএসবিসির এই পূর্বাভাসকে যথাযথ বলে মনে করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম। বাংলাদেশ সরকার যে যথাযথ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে তা এই প্রতিবেদনের তথ্যে প্রতীয়মান হয়েছে বলে মনে করেন তিনি। শামসুল আলম সমকালকে বলেন, সরকার ২০৪১ সালে উন্নত দেশ হওয়া এবং ২০৩০ সালের মধ্যে অতি দারিদ্র্য শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে। সেভাবেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও প্রেক্ষিত পরিকল্পনা সাজানো হয়েছে। এইচএসবিসিসহ অন্যান্য বৈশ্বিক সংস্থা বাংলাদেশের যে সম্ভাবনার কথা বলছে সেগুলো সরকারের লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তিনি বলেন, এই উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য জ্বালানি, যোগাযোগ, শিক্ষা, তথ্যপ্রযুক্তি খাতে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্বব্যাংকের ঢাকা অফিসের লিড ইকোনমিস্ট জাহিদ হোসেন এ বিষয়ে সমকালকে বলেন, বিভিন্ন কারণেই বাংলাদেশের সম্ভাবনা রয়েছে। এরমধ্যে অন্যতম হচ্ছে ভৌগোলিক অবস্থান। ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ অনেক সুবিধাজনক অবস্থানে রয়েছে। চীন, ভারতের মতো উদীয়মান অর্থনীতির দেশ বাংলাদেশের পাশে। এ ছাড়া বিশ্বের ৬০ ভাগ ভোক্তার বিশাল বাজার রয়েছে বাংলাদেশের চারপাশে। এই বাজার যেসব বিনিয়োগকারী ধরতে চান তাদের কাছে কৌশলগত বিবেচনায় বাংলাদেশ অনেক আকর্ষণীয়। পাশাপাশি বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশীদারি করতে পারে বাংলাদেশে সেই ধরনের দক্ষ উদ্যোক্তা গড়ে উঠেছে। এ ছাড়া সাগর পথে যোগাযোগ, ব্যাপক কর্মক্ষম জনশক্তি বাংলাদেশের সম্ভাবনা। তবে এসব সম্ভাবনা কাজে লাগাতে ব্যবসা করার নিয়ম-কানুন, বন্দর, যোগাযোগ, জ্বালানি, নগরায়ণ, শিক্ষার মানে যে অগ্রগতি আনা দরকার সেগুলো সময়মত করতে হবে। তাহলেই এইচএসবিসির এই পূর্বাভাস বাস্তবে রূপ নেবে।

সম্ভাবনার পাশাপাশি এইচএসবিসির গবেষণায় বাংলাদেশসহ অন্যান্য দেশের সামনে কিছু চ্যালেঞ্জও উঠে এসেছে। এসব চ্যালেঞ্জের মধ্যে স্থানীয় ও আন্তর্জাতিক অনেক ঘটনা সম্পৃক্ত। তবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা। এ ছাড়া বৈষম্যকেও একটি চ্যালেঞ্জ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

  • যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

    যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের সঙ্গে করা বাণিজ্য চুক্তি বাতিল বা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য নীতিতে লন্ডনের অবস্থানের প্রতি অসন্তোষের জেরে এই মন্তব্য এসেছে বলে দ্য টেলিগ্রাফের  প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রেচেল রিভস মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ইরান নীতির তীব্র সমালোচনা করেন। রেচেল রিভস বলেন, কোনো স্পষ্ট “এক্সিট প্ল্যান” ছাড়া যুদ্ধ শুরু করা একটি বড়…

  • রেফারি ম্যাচ ডাকাতি করেছেন’ বলায় নিষিদ্ধ হতে পারেন রাফিনিয়া

    রেফারি ম্যাচ ডাকাতি করেছেন’ বলায় নিষিদ্ধ হতে পারেন রাফিনিয়া

    চোটের কারণে মাঠের বাইরে রাফিনিয়া। বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকাকে তাই উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে ক্লাবের ছিটকে পড়া দর্শক হিসেবে দেখতে হয়েছে।  চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারলেও গতকাল রাতে ফিরতি লেগে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। কিন্তু দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে পিছিয়ে থাকায় বার্সার পথচলা থমকে গেছে। আতলেতিকো উঠে গেছে সেমিফাইনালে।…

  • হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী?

    হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী?

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফের আলোচনা শুরু করার বিষয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে অংশ নিতে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের একটি প্রতিনিধিদলের সঙ্গে বুধবার তিনি তেহরানে পৌঁছেছেন। ইরানের একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ইরানে…

  • বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

    বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

    বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার ২০২৬ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম। ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরো অফিসের সম্পাদক ও ভূ-রাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পবেল। তালিকাটি সাধারণত বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও…

  • লোককবি ফকির মহব্বত শাহ

    লোককবি ফকির মহব্বত শাহ

    লোককবি ফকির মহব্বত শাহজামিল জাহাঙ্গীর🇧🇩♥️🇧🇩লোক গবেষক, কবি ও গীতিকার ফকির মহব্বত শাহ—যিনি মনু মহব্বত নামে কবিতা লিখতেন—বৃহত্তর নোয়াখালীর লোকসংস্কৃতি ও ঐতিহ্যের একনিষ্ঠ সাধক ছিলেন। ২০২৪ সালের ১২ এপ্রিল তিনি চিরকালের ঠিকানায় পাড়ি জমান। গতকাল ছিল তাঁর দ্বিতীয় প্রয়াণবার্ষিকী—এক নীরব স্মরণ, এক অপূর্ণ দায়ের প্রতিধ্বনি। জনতা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মজীবন শেষ করলেও তাঁর প্রকৃত…

  • চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

    চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

    ইসলামাবাদে দীর্ঘ আলোচনার পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত কোনো চুক্তি হয়নি, তবে কয়েকটি বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, দুই দেশের মধ্যে বেশ কিছু বিষয়ে সমঝোতা হয়েছে। তবে এখনো ২ থেকে ৩টি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে। তিনি বলেন, ৪০ দিনের চাপিয়ে দেওয়া সংঘাতের পর এই আলোচনা…

  • বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা

    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা

     অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ রহিত করার সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশে বিচার বিভাগের কাঠামো ও স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আইনজ্ঞদের আশঙ্কা, এর ফলে বিচার বিভাগ আবার আগের অবস্থায় ফিরে যাবে এবং…

  • পরিকল্পিত হামলায়   পীর শামিম রেজাকে  হত্যা, ভাঙচুর-দরবারে আগুন

    পরিকল্পিত হামলায় পীর শামিম রেজাকে হত্যা, ভাঙচুর-দরবারে আগুন

    পরিকল্পিত হামলায় পীর শামিম রেজাকে হত্যা, ভাঙচুর-দরবারে আগুন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় নামক স্থানে গড়ে ওঠা কথিত এক পীরের আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আস্তানার প্রধান আব্দুর রহমান ওরফে শামিম (৬০) নিহত হয়েছেন। এসময় আরও ৩ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, শনিবার (১১ এপ্রিল) সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে…

  • মহান একুশে বইমেলায়  অংশ নিবে না ৩৫০ প্রকাশনী : বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায়   ‘প্রকাশক ঐক্য’

    মহান একুশে বইমেলায় অংশ নিবে না ৩৫০ প্রকাশনী : বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায় ‘প্রকাশক ঐক্য’

    মহান একুশে বইমেলায় অংশ নিবে না ৩৫০ প্রকাশনী। বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায় ‘প্রকাশক ঐক্য’। বাংলা একাডেমীর চরম অব্যবস্থাপনা ও বৈষম্য অনেক বছর ধরে চলছে। নানাবিধ অনিয়ম ও অযোগ্যতার কারণে এই অচল অবস্থা। বাংলা ভাষার উন্নয়নের জন্য বাংলা একাডেমী প্রতিষ্ঠা হয়। বইমেলার মতো বাণিজ্যিক কর্মকাণ্ড নিয়ে চরম ব্যস্ত থাকে কর্মকর্তা ও কর্মচারীরা । ফলঃত…

  • জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই বিএনপি সরকারের প্রধান অগ্রাধিকার।  তারেক রহমান বলেন, শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। তাঁবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার…

  • আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের  কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার

    আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার

    আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার । জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা। এই বিপুল ভোটে জয়ী হওয়ার নেপথ্যে কয়েকটি বিষয়টি নিয়ামক হিসেবে কাজ করেছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা নির্বাচনের…

  • তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

    তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।  আজ শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক…