ইসরায়েলি সামরিক বাহিনী রবিবার জানিয়েছে, তারা অনেকগুলো বিমান ব্যবহার করে ইয়েমেনে বিদ্যুৎকেন্দ্র, সমুদ্রবন্দরসহ হুতি বিদ্রোহীদের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটি ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর এক দিন পর এই হামলা হলো। এদিন ইয়েমেনের রাস ইসা ও হোদেইদাহ এলাকায় হুতিদের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েল। হোদেইদাহ বন্দরে বিমান হামলা হলে সেখানে জ্বালানি ট্যাংকে আঘাত লাগে।













