আগামী ১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত মধ্যরাতে সাড়ে ৩ ঘণ্টা করে বিমান ওঠানামা বন্ধ থাকবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে। ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস) উন্নয়নের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রানওয়েতে আইএলএস ক্যাটাগরি-২ সংক্রান্ত রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই ১৪ দিন রাত ১টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে।













