সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলা, লুট, মাজার ভক্ত আশেকানদের উপর হামলা ও জাতীয় মসজিদের পবিত্রতা হরনের প্রতিবাদে প্রেস ক্লাবে মানববন্ধন এর আয়োজন করে ষোল আনা বাঙালি।
ষোলআনা বাঙালির আয়োজনে বিভিন্ন খানকা, সুফি আশ্রম, মাজার, দরগা সহ বিভিন্ন আশ্রম রক্ষা। ভক্ত আশেকানদের সুরক্ষা নিশ্চিত করার দাবীতে আজ ২৫.০৯.২০২৪ বুধবার ” জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে গণ-অবস্থান ” কর্মসূচি পালিত হয়।
ষোল আনা বাঙ্গালীর উদ্যোগে এ আয়োজনে উপস্থিত ছিলেন মাজারে হামলার শিকার হযরত হোসেন আলী ল্যাংটা (রঃ) এর মাজার মসজিদ কতৃপক্ষ সহ ভক্ত আশেকানবৃন্দ। প্রেসক্লাবে উপস্থিত ছিলেন লালন চর্চা কেন্দ্র, লালন আনন্দ ধাম, বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা, কেরানীগঞ্জ লালন সংঘ, নোয়াখালী লালন চর্চা কেন্দ্র, হযরত গোলাপ শাহ(রঃ) এর ভক্ত আশেকানবৃন্দ।
ষোল আনা বাঙ্গালীর আয়োজনে এ দেশে মানবিক, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনায় দৃষ্টান্ত স্থাপনকারী ১৬টির বেশি সংগঠন অন্যায়ের প্রতিবাদে মাজার রক্ষায় সুফি, পাগলদের পাশে এসে দাঁড়ায় । মুভমেন্ট ফর সোশ্যাল জাস্টিস, পরিবেশবাদী মানবিক সংগঠন গতি , স্নিগ্ধ সাধু সঙ্গ, প্রকৃতি, বৃক্ষ নদী, শাহ সুন্দর ইকো, ও সিলেটের শাহজালাল, শাহ পরান, শাহ সুন্দরের খাদেম শাহ সুফি শফিউল বাশার ( খাদেম মামু) । সকল মুসলমানকে, শান্তি কামি মানুষদেরকে মজার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান।
ষোল আনা বাঙ্গালীর চেয়ারম্যান আর আই শেখরের সভাপতিত্বে এবং জাকির ল্যাংটার সঞ্চালনায় এ আয়োজনে আরও বক্তব্য রাখেন তানভীর হাসান বাপ্পি, হাবিবুর রহমান নয়ন, সেন্টু গাজী, কোহিনূর আক্তার গোলাপী, ডাঃ মনির হোসেন,খন্দকার জাহাঙ্গীর আলম প্রমূখ।
দরদী/দরদীয়া,শান্তির মোহনায় ভেসে আসা একগুচ্ছ কচূরি ফুলের ষোলআনা শুভেচ্ছা।ষোল আনা বাঙ্গালী একটি মানবিক চেতনার সামাজিক সংগঠন। জেতার জন্য নয় জেতানোর জন্য, মানবতা জিতলে ষোল আনা বাঙ্গালী ধণ্য।













