পলকপন্থি চক্রের থাবায় বন্ধ হয়ে গেছে প্রায় সরকারি ওয়েবসাইট

প্রতিবেদক:-

ডেইলি বাংলা বাজার

–

বন্ধ হয়ে গেছে দেশের সরকারি সব ওয়েবসাইট। ব্যবহারকারীরা প্রবেশ করতে পারছেন না এসব ওয়েবসাইটে। কোন সেবাতো পাওয়া যাচ্ছেই না সঙ্গে মিলছে না কোনো তথ্যও। 

আইসিটি বিভাগের একাধিক সূত্র বলছে এর পেছনে সদ্য সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকপন্থি চক্রের হাত রয়েছে। 

মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন সরকারি ওয়েবসাইটে প্রবেশ করতে না পারার অভিযোগ আসতে থাকে ব্যবহারকারীদের পক্ষ থেকে। যুগান্তরের পক্ষ থেকেও বিভিন্ন সরকারি ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করে বিষয়টির সত্যতা পাওয়া যায়। 

খোদ আইসিটি বিভাগ, আইসিটি অধিদপ্তর, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ওয়েবসাইট অচল। এসব ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। 

মূলত ওয়েবসাইটে বিষয়গুলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের এস্পায়ার টু ইনোভেট (এটুআই) দেখভাল করে উল্লেখ করে আইসিটি সচিব সামসুল আরেফিন যুগান্তরকে জানান, ওয়েবসাইটগুলো পুনরায় সচল করতে কাজ চলছে। 

তিনি বলেন, ওয়েবসাইটগুলোতে কিছু সাইবার অ্যাটাক হয়েছিল। সব ঠিকঠাক করে দ্রুত সেগুলো সচল করতে কাজ চলছে। যদিও এটুআই এর দাবি, রক্ষণাবেক্ষণের কাজের জন্য বন্ধ রয়েছে ওয়েবসাইটগুলো। 

জানা যায়, দেশের সরকারি ওয়েবসাইটগুলো ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্কের সঙ্গে যুক্ত। বিষয়টির কারিগরি দিকগুলো দেখভাল করে এটুআই। তবে এটুআইয়ের নিজস্ব ওয়েবসাইটই ফ্রেমওয়ার্কের সঙ্গে যুক্ত না। ফলে প্রায় সব সরকারি ওয়েবসাইট অচল থাকলেও সচল রয়েছে এটুআইয়ের ওয়েবসাইট। 

সূত্র বলছে, আইসিটি বিভাগ এবং এটুআইতে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের অনুগত হিসেবে পরিচিত কর্মকর্তাদের নিয়ন্ত্রণে ছিল ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্কের কারিগরি বিষয়গুলো। তারাই এখন ওয়েবসাইটগুলো বিকল করে রেখেছেন। 

তবে এটুআইয়ের কমিউনিকেশনস অ্যান্ড আউটরিচ কনসালটেন্ট আদনান ফয়সল মঙ্গলবার বিকালে যুগান্তরকে বলেন, ওয়েবসাইটগুলোর মেইনটেন্যান্সের (রক্ষণাবেক্ষণ) কাজ চলছে। দ্রুতই সচল হয়ে যাবে। 

আরেকটি সূত্র পরিচয় প্রকাশ না করার শর্তে যুগান্তরকে বলেন, সরকারি ওয়েবসাইটগুলো থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, বাণী এবং এধরনের অন্যান্য কনটেন্ট সরানো হচ্ছে। সেগুলো সরিয়ে দ্রুত ওয়েবসাইট সচল করা হবে।

  • ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট

    ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট

    আগামী অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রণয়নের পরিকল্পনা করেছে সরকার। বৈশ্বিক ঝুঁকি মোকাবিলা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি, সুদ পরিশোধের চাপ এবং সরকারি কর্মচারীর প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর সুপারিশ আংশিক বাস্তবায়নের কারণে ব্যয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ছে।  এদিকে, আজ রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে। বিকেল ৩টায়…

  • ইউনূসের ‘ভিভিআইপি’ মর্যাদা ৬ মাস কমল, ১০ আগস্ট পর্যন্ত এসএসএফ নিরাপত্তা

    ইউনূসের ‘ভিভিআইপি’ মর্যাদা ৬ মাস কমল, ১০ আগস্ট পর্যন্ত এসএসএফ নিরাপত্তা

    সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ‘ভেরি ভেরি ইমপরট্যান্ট পারসন’ বা ভিভিআইপি মর্যাদার মেয়াদ ছয় মাস কমানো হয়েছে। সে হিসাবে আগামী ১০ আগস্টের পর তিনি আর এ মর্যাদা পাবেন না। এর পর থেকে তাকে বাংলাদেশের একজন সাধারণ নাগরিকের মতোই চলতে হবে। সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম…

  • ২০২৬-২০৩০ সাল পর্যন্ত রেকর্ড গরমের শঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ

    ২০২৬-২০৩০ সাল পর্যন্ত রেকর্ড গরমের শঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ

    বিশ্বের গড় তাপমাত্রা আগামী পাঁচ বছর, অর্থাৎ ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত রেকর্ড বা প্রায় রেকর্ড উচ্চতায় থাকতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় জাতিসংঘের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক সংস্থা বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। ২০১৫ সালের পর ১১টি বছর ছিল এ পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে উষ্ণ বছর এবং এই প্রবণতা…

  • দাম বাড়লো কোরবানির পশুর চামড়ার

    দাম বাড়লো কোরবানির পশুর চামড়ার

    আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। এবারের সিদ্ধান্তে লবণযুক্ত গরুর চামড়ায় প্রতি বর্গফুটে ২ টাকা এবং খাসির চামড়ায় ৩ টাকা করে বাড়ানো হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে সচিবালয়ে কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে এই নতুন মূল্য তালিকা ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার…

  • জুলাই সনদ : ইউনূসের প্রতারণা বনাম বিএনপির দূরদর্শিতা

    জুলাই সনদ : ইউনূসের প্রতারণা বনাম বিএনপির দূরদর্শিতা

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প‍্যানডোরার বাক্স খুলে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির প্রভাবশালী নেতা সালাহউদ্দিন আহমদ। ইউনূস সরকার কিভাবে নির্বাচন বানচাল করে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চেয়েছিলেন তার একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। নির্বাচন বানচালের ষড়যন্ত্র রোধ করতে বিএনপি যে রাজনৈতিক দূরদর্শিতা ও প্রজ্ঞার পরিচয় দিয়েছিল, সেটাও জাতি জানল। জুলাই জাতীয়…

  • ৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী

    ৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী

    ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা এই দেশকে আবার স্বাধীন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশু-কিশোরদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‌‘এই বাংলাদেশ একসময় পরাধীন ছিল। আমাদের পূর্বপুরুষরা এই বাংলাদেশকে স্বাধীন করেছেন অস্ত্র হাতে যুদ্ধ করে। তার পরও বিভিন্ন সমস্যা হয়েছে দেশে।আমাদের দেশের মানুষরা, বিশেষ করে তোমাদের মনে আছে, ২০২৪ সালের ৫…

  • ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন

    ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেছেন।  দেশটির স্থানীয় সংবাদ সংস্থার বরাতে এ তথ্য জানায় আলজাজিরা। বৈঠকটি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত হয়। সেখানে পুতিন বলেন, ‘ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সব ধরনের সহযোগিতা করবে রাশিয়া।’ তিনি আরো বলেন, ইরানের জনগণ এই ‘কঠিন সময়’ পার করে উঠবে। এ ছাড়া ইরানে শান্তি ফিরে আসবে বলে…

  • কুলাউড়ার পাবলিক লাইব্রেরি চালুর দাবিতে মতবিনিময় সভা

    কুলাউড়ার পাবলিক লাইব্রেরি চালুর দাবিতে মতবিনিময় সভা

    কুলাউড়ায় পাবলিক লাইব্রেরি পুনরায় চালুর দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলাউড়ায় ‘স্রোত সাহিত্য পর্ষদ’-এর উদ্যোগে পাবলিক লাইব্রেরি পুনরায় চালুর দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় কুলাউড়ার দখিন দাওয়া কমিউনিটি হলে এ সভা অনুষ্ঠিত হয়।স্রোত সাহিত্য পর্ষদের আহ্বায়ক নুরুল ইসলাম ইমনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সিরাজুল আলম জুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কুলাউড়ার…

  • গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার

    গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার

    নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকদের সম্ভাব্য নাশকতার পরিকল্পনা ঘিরে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক চিঠিতে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার ও সব জেলা পুলিশ সুপারসহ পুলিশের সব ইউনিটকে নিরাপত্তা জোরদারের এই নির্দেশ দেওয়া হয়। চিঠিতে বলা হয়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহম্মেদ সামী ওরফে…

  • ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর

    ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর

    চট্টগ্রামের সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে হওয়া সংঘর্ষের ঘটনায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দলের ওপর একতরফাভাবে দায় না চাপাতে অনুরোধ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২১ এপড়ীল) জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনার শেষ দিকে এই প্রসঙ্গ তোলেন চট্টগ্রাম-১৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। অধিবেশনে…

  • তেলের দাম বৃদ্ধিতে বাড়বে  কৃষিসহ সব উৎপাদন খরচ, প্রভাব কতদূর যাবে

    তেলের দাম বৃদ্ধিতে বাড়বে কৃষিসহ সব উৎপাদন খরচ, প্রভাব কতদূর যাবে

    উপসাগরীয় অঞ্চলে ইরান যুদ্ধের জের ধরে তৈরি হওয়া পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ সরকার জালানি তেলের দাম বাড়ানোর পরপরই গণপরিবহন ও বাজারসহ সবখাতেই মূল্য বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে। জালানি তেলের মূল্য বৃদ্ধির পর আজই বেড়েছে এলপিজির দাম। পাশাপাশি বিদ্যুতের দাম বৃদ্ধিরও সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেটি হলে বর্তমান ‘উচ্চ মূল্যস্ফীতি’ আরও বেড়ে জনদুর্ভোগের কারণ হতে পারে…

  • যুদ্ধ কারও জন্যই মঙ্গলজনক নয়: ইরানের প্রেসিডেন্ট

    যুদ্ধ কারও জন্যই মঙ্গলজনক নয়: ইরানের প্রেসিডেন্ট

    যুদ্ধ কোনো পক্ষের জন্যই মঙ্গলজনক নয় উল্লেখ করে চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক উপায়ের ওপর গুরুত্বারোপ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার (২০ এপ্রিল) দেশটির আইন মন্ত্রণালয় পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, যেকোনো হুমকির মুখে দেশের অখণ্ডতা রক্ষায় অটল থাকার পাশাপাশি উত্তেজনা প্রশমনে যুক্তিসঙ্গত এবং সব ধরনের কূটনৈতিক পথ খোলা রাখা প্রয়োজন।…