ভারতে এনকাউন্টার বা বন্দুকযুদ্ধ নিয়ে তোলপাড়

প্রতিবেদক:-

ডেইলি বাংলা বাজার

আন্তর্জাতিক একটি সংস্থার সিনিয়র এক কর্মীকে পুলিশ মাঝরাতে রাস্তায় গুলি করে মেরে ফেলার ঘটনা নিয়ে এখন তোলপাড় চলছে ভারতে। ওই ব্যক্তি নাকি দু’জন পুলিশ-কর্মীর মোটরসাইকেলে ধাক্কা দিয়ে তাদের মেরে ফেলতে চেয়েছিলেন, তাই আত্ম-রক্ষার্থে গুলি চালায়- এমনটাই বলা হয়েছিল প্রথমে।

সেই সূত্রেই এমন এক তথ্য সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যে গত ২০ বছরে এক হাজারেরও বেশি মানুষ পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধ বা এনকাউন্টারে মারা গেছেন। এনকাউন্টারে মৃত্যুর ভারতব্যাপী পরিসংখ্যান প্রায় তিন হাজার।

মানবাধিকার কর্মী আর আইন বিশেষজ্ঞরা বলছেন, বেশিরভাগ ক্ষেত্রেই এই কথিত বন্দুকযুদ্ধে মৃত্যু আসলে বিচার-বহির্ভূত হত্যা। উত্তরপ্রদেশের লক্ষ্ণৌতে কয়েক দিন আগে পুলিশের গুলিতে মারা গেছেন অ্যাপেল স্টোরের ম্যানেজার বিবেক তিওয়ারী।

তার বিধবা স্ত্রী কল্পনা তিওয়ারী প্রশ্ন তুলেছিলেন, পুলিশ বলেছিল গাড়ি থামাতে, তা-ও যদি সে না থামিয়ে থাকে, গ্রেফতার করা হল না কেন! যে নারীর সঙ্গে অনৈতিক অবস্থায় ছিল বলে সন্দেহ করেছিল পুলিশ, তিনি আমার স্বামীর সহকর্মী। রাত হয়ে যাওয়ায় তাকে বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন। যদি মেনেও নিই সে অনৈতিক কিছু করছিল, সেটা কি সরাসরি বুকে গুলি চালানোর মতো অপরাধ?

পুলিশ পরে অবশ্য স্বীকার করেছে, যে পুলিশ সদস্য গুলি চালিয়েছিলেন। তার পিস্তলটিও বেআইনি ছিল।

এই ঘটনাটা নিয়ে সারা দেশে ব্যাপক হৈচৈ শুরু হয়েছে, কিন্তু ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের হিসাবেই দেখা যাচ্ছে, গত ২০ বছরে শুধু ওই উত্তরপ্রদেশ রাজ্যেই এক হাজারেরও বেশি মানুষ এনকাউন্টারে মারা গেছেন।

সারা দেশে যত মানুষ বন্দুকযুদ্ধে মারা গেছেন, তার ৩৪ শতাংশই ওই একটা রাজ্যে। মানবাধিকার সংগঠন রাইটস এন্ড রিস্কস অ্যানালিসিস গ্রুপ বলছে, বন্দুকযুদ্ধে মৃত্যুর ক্রমবর্ধমান সংখ্যা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

১৯৯৮-৯৯ সালে ৮৫টি কথিত এনকাউন্টার মৃত্যু হয়েছিল, ২০১৭-১৮ সালে সংখ্যাটা দাঁড়িয়েছে ১৫৫-তে।

রাইটস অ্যান্ড রিস্কস অ্যানালিসিস গ্রুপের পরিচালক সুহাস চাকমা বলেছেন, এই ঘটনাগুলো প্রায় সবই বিচার বহির্ভূত হত্যা।

‘পুলিশ সব সময় বলে থাকে ওদের ওপরে হামলা করার পরেই নাকি তারা একমাত্র গুলি চালায়। সম্পূর্ণ মিথ্যা কথা। শুধু উত্তরপ্রদেশের কথাই যদি ধরা যায়, সেখানে তো কোনও জঙ্গি কার্যকলাপ নেই, তাহলে কারা পুলিশকে আক্রমণ করছে? এটা যদি কাশ্মীর হতো বা উত্তরপূর্বাঞ্চল হতো বা মাওবাদী অধ্যুষিত এলাকা হত, একটা যুক্তি থাকত। কিন্তু উত্তরপ্রদেশে কেন সবচেয়ে বেশি এনকাউন্টার হবে?

জাতীয় মানবাধিকার কমিশনের কাছে যে পরিসংখ্যান জমা পড়েছে, সেটাও যে সম্পূর্ণ নয়, তা বোঝাই যায়, কারণ ২০ বছরে ভারত-শাসিত কাশ্মীরে বন্দুকযুদ্ধে মাত্র দশজনের মৃত্যুর তথ্য পাওয়া যাচ্ছে, আবার দিল্লিতে ৬৪টি মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে। বন্দুকযুদ্ধে মৃত্যুর সংখ্যার বিচারে কাশ্মীরের পরই আসামের স্থান।

কলকাতার ন্যশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকাল সায়েন্সের অধ্যাপক সরফরাজ আহমেদ খান বলছিলেন, কোন কোন ক্ষেত্রে পুলিশকে গুলি চালানোর অধিকার দিয়েছে আইন। বন্দুকযুদ্ধ বলে পৃথক কোনও শব্দ নেই। তবে দুটোভাবে এর স্বপক্ষে যুক্তি দেওয়া যেতে পারে আইন অনুযায়ী।

প্রথমত, পুলিশের ওপরে যদি কোনও দুষ্কৃতি গুলি চালায়, এবং সেই আক্রমণের ফলে পুলিশের মৃত্যু হতে পারে, তাহলে আত্ম-রক্ষার্থে গুলি চালানো যায়। দ্বিতীয়ত আইন বলে দিয়েছে পুলিশ কোন কোন ক্ষেত্রে বলপ্রয়োগ করতে পারবে। সেখানেও কিন্তু প্রতিপক্ষ কীভাবে আক্রমণ করছে, তার ওপরেই কিন্তু নির্ভর করছে পুলিশ কতটা বলপ্রয়োগ করবে।

বেশিরভাগ ক্ষেত্রেই এনকাউন্টারে মৃত্যুর তদন্ত হয়তো শুরু হয়, কিন্তু নিহতের পরিবার সুষ্ঠু বিচার পায় না। সুহাস চাকমার কথায়, বিচার বা তদন্তের ক্ষেত্রে প্রথম যেটা প্রয়োজন, তা হল সাক্ষী। কিন্তু সেটাই পাওয়া যায় না।

‘এমন সময়ে প্রায় প্রতিটি এনকাউন্টার হয়, বা যে জায়গায় হয়, সেখানে কোন সাক্ষীই থাকে না। উত্তরপ্রদেশের কথাই যদি ধরি, অনেকগুলো তথাকথিত এনকাউন্টার হয়েছে ভোর চারটে থেকে ছটার মধ্যে। চারপাশে কোনো সাক্ষী নেই। পুলিশই সাক্ষ্য দেয়। তাহলে ন্যায় বিচার কীভাবে আশা করবেন আপনি?’ প্রশ্ন চাকমার।

সরফরাজ আহমদ খান বলছেন, একদিকে শক্তিশালী রাষ্ট্র-যন্ত্রেরই একটা অংশ হত্যা করছে, আবার তাদেরই অন্য একটি অংশ সঠিক তদন্ত করবে, এটা কি আশা করা যায়?

হত্যার অভিযোগ যার বিরুদ্ধে, সে তো রাষ্ট্র-যন্ত্রের অংশ। আবার তদন্তকারীও পুলিশ অফিসার, বিচারের ক্ষেত্রেও সরকারী উকিল – তিনিও রাষ্ট্রের অংশ। উল্টোদিকে নিহতের পরিবার বেশিরভাগ ক্ষেত্রেই প্রান্তিক মানুষজন। রাষ্ট্রের সঙ্গে তো অসম লড়াই লড়তে হচ্ছে তাকে, বলছিলেন খান।

বন্দুকযুদ্ধে মৃত্যু এবং তার সুষ্ঠু বিচার প্রসঙ্গে কর্মরত বা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা মন্তব্য করতে রাজি হননি।

তবে পুলিশ সব সময়ে একটাই যুক্তি দিয়ে থাকে, যে নিহতরা হঠাৎ করে পুলিশকে আক্রমণ করেছিল অথবা তারা পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করেছিল, সেজন্যই গুলি চালাতে হয়েছে। কিন্তু তাই যদি হবে, তাহলে কখন কোথায় বন্দুকযুদ্ধ হবে, সেটা আগে থেকেই জেনে গিয়ে কী করে সংবাদ মাধ্যমকে খবর দিয়ে দেয় পুলিশ?

এই প্রশ্নের জবাব কখনই পাওয়া যায় না….

সূত্র : বিবিসি বাংলা

  • যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

    যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের সঙ্গে করা বাণিজ্য চুক্তি বাতিল বা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য নীতিতে লন্ডনের অবস্থানের প্রতি অসন্তোষের জেরে এই মন্তব্য এসেছে বলে দ্য টেলিগ্রাফের  প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রেচেল রিভস মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ইরান নীতির তীব্র সমালোচনা করেন। রেচেল রিভস বলেন, কোনো স্পষ্ট “এক্সিট প্ল্যান” ছাড়া যুদ্ধ শুরু করা একটি বড়…

  • রেফারি ম্যাচ ডাকাতি করেছেন’ বলায় নিষিদ্ধ হতে পারেন রাফিনিয়া

    রেফারি ম্যাচ ডাকাতি করেছেন’ বলায় নিষিদ্ধ হতে পারেন রাফিনিয়া

    চোটের কারণে মাঠের বাইরে রাফিনিয়া। বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকাকে তাই উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে ক্লাবের ছিটকে পড়া দর্শক হিসেবে দেখতে হয়েছে।  চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারলেও গতকাল রাতে ফিরতি লেগে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। কিন্তু দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে পিছিয়ে থাকায় বার্সার পথচলা থমকে গেছে। আতলেতিকো উঠে গেছে সেমিফাইনালে।…

  • হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী?

    হঠাৎ ইরান গেলেন পাকিস্তানের সেনাপ্রধান, নেপথ্যে কী?

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফের আলোচনা শুরু করার বিষয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে অংশ নিতে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের একটি প্রতিনিধিদলের সঙ্গে বুধবার তিনি তেহরানে পৌঁছেছেন। ইরানের একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ইরানে…

  • বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

    বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

    বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার ২০২৬ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম। ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরো অফিসের সম্পাদক ও ভূ-রাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পবেল। তালিকাটি সাধারণত বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও…

  • লোককবি ফকির মহব্বত শাহ

    লোককবি ফকির মহব্বত শাহ

    লোককবি ফকির মহব্বত শাহজামিল জাহাঙ্গীর🇧🇩♥️🇧🇩লোক গবেষক, কবি ও গীতিকার ফকির মহব্বত শাহ—যিনি মনু মহব্বত নামে কবিতা লিখতেন—বৃহত্তর নোয়াখালীর লোকসংস্কৃতি ও ঐতিহ্যের একনিষ্ঠ সাধক ছিলেন। ২০২৪ সালের ১২ এপ্রিল তিনি চিরকালের ঠিকানায় পাড়ি জমান। গতকাল ছিল তাঁর দ্বিতীয় প্রয়াণবার্ষিকী—এক নীরব স্মরণ, এক অপূর্ণ দায়ের প্রতিধ্বনি। জনতা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মজীবন শেষ করলেও তাঁর প্রকৃত…

  • চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

    চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

    ইসলামাবাদে দীর্ঘ আলোচনার পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত কোনো চুক্তি হয়নি, তবে কয়েকটি বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, দুই দেশের মধ্যে বেশ কিছু বিষয়ে সমঝোতা হয়েছে। তবে এখনো ২ থেকে ৩টি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে। তিনি বলেন, ৪০ দিনের চাপিয়ে দেওয়া সংঘাতের পর এই আলোচনা…

  • বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা

    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা

     অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ রহিত করার সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশে বিচার বিভাগের কাঠামো ও স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আইনজ্ঞদের আশঙ্কা, এর ফলে বিচার বিভাগ আবার আগের অবস্থায় ফিরে যাবে এবং…

  • পরিকল্পিত হামলায়   পীর শামিম রেজাকে  হত্যা, ভাঙচুর-দরবারে আগুন

    পরিকল্পিত হামলায় পীর শামিম রেজাকে হত্যা, ভাঙচুর-দরবারে আগুন

    পরিকল্পিত হামলায় পীর শামিম রেজাকে হত্যা, ভাঙচুর-দরবারে আগুন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় নামক স্থানে গড়ে ওঠা কথিত এক পীরের আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আস্তানার প্রধান আব্দুর রহমান ওরফে শামিম (৬০) নিহত হয়েছেন। এসময় আরও ৩ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, শনিবার (১১ এপ্রিল) সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে…

  • মহান একুশে বইমেলায়  অংশ নিবে না ৩৫০ প্রকাশনী : বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায়   ‘প্রকাশক ঐক্য’

    মহান একুশে বইমেলায় অংশ নিবে না ৩৫০ প্রকাশনী : বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায় ‘প্রকাশক ঐক্য’

    মহান একুশে বইমেলায় অংশ নিবে না ৩৫০ প্রকাশনী। বাংলা একাডেমীর ডি. জি’র পদত্যাগ চায় ‘প্রকাশক ঐক্য’। বাংলা একাডেমীর চরম অব্যবস্থাপনা ও বৈষম্য অনেক বছর ধরে চলছে। নানাবিধ অনিয়ম ও অযোগ্যতার কারণে এই অচল অবস্থা। বাংলা ভাষার উন্নয়নের জন্য বাংলা একাডেমী প্রতিষ্ঠা হয়। বইমেলার মতো বাণিজ্যিক কর্মকাণ্ড নিয়ে চরম ব্যস্ত থাকে কর্মকর্তা ও কর্মচারীরা । ফলঃত…

  • জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই বিএনপি সরকারের প্রধান অগ্রাধিকার।  তারেক রহমান বলেন, শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। তাঁবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার…

  • আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের  কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার

    আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার

    আফরোজা খানম রিতার বিপুল বিজয়ের কারণ সততা, সক্রিয়তা ও পিতার উত্তরাধিকার । জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা। এই বিপুল ভোটে জয়ী হওয়ার নেপথ্যে কয়েকটি বিষয়টি নিয়ামক হিসেবে কাজ করেছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা নির্বাচনের…

  • তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

    তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।  আজ শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক…