ইসরায়েলের চলমান হামলার মধ্যেই ইরানে আঘাত হেনেছে ভূমিকম্প। শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় ইরানের কোম শহরের কাছে একটি ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সোরখেহ শহরের কাছাকাছি, সেমনান প্রদেশে ভূমিকম্পটির উৎপত্তি।
ভূপৃষ্ঠ থেকে মাঝারি গভীরতায় আঘাত হানা এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।













