গলে বোলারদের ওপর ছড়ি ঘোরানোর সুযোগ পেলেও আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন বেশ কজন ব্যাটার। সেই তালিকায় নতুন সংযুক্তি সাদমান ইসলাম। সেঞ্চুরির খুব কাছে এসেও হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশি ওপেনারকে।
২৪ রানের কারণে যে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পাননি সাদমান।৭৬ রান করা বাঁহাতি ওপেনারের আগে এমন বিশেষ মুহূর্ত রাঙাতে পারেননি দুই দলের আরো কয়েক জন ব্যাটার। মুশফিকুর রহিম ও পাথুম নিশাঙ্কা যেমন ডাবল সেঞ্চুরি করতে পারেননি তেমনি তিন অঙ্কের খুব কাছে এসেও তা পাননি লিটন দাস ও কামিন্দু মেন্ডিস।

শ্রীলঙ্কার ব্যাটারদের কোন কৌশলে শিকার করেছেন, জানালেন নাঈম
ব্যক্তিগত আক্ষেপ থাকলেও প্রত্যেকে নিজ নিজ দলকে ভালো পর্যায়ে নিতে সহায়তা করেছেন। সাদমানের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হয়নি।তার দুর্দান্ত ইনিংসে ভর করেই তো বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখছে। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে এমনটিই জানিয়েছেন দুর্দান্ত বোলিং করে বাংলাদেশকে ১০ রানের লিড এনে দেওয়া নাঈম হাসান।

সাদমানের ৭৬ আর নাজমুল হোসেন শান্তর অপরাজিত ৫৬ রানের আগে বাংলাদেশকে ম্যাচে ফেরান ৫ উইকেট নেওয়া নাঈমই। তার এমন বোলিং পারফরম্যান্স না হলে উল্টো লিড পেত শ্রীলঙ্কা।চতুর্থ দিন শেষে ১৮৭ রানের লিডকে আগামীকাল আরো বড় করে টেস্ট জয়ের আশা করছেন ২৫ বছর বয়সী অফস্পিনার।
বিদেশের মাটিতে প্রথমবার ৫ উইকেট নেওয়া নাঈম বলেছেন, ‘হ্যাঁ, অবশ্যই আমাদের জেতার জন্য যাওয়ার সুযোগ আছে। আমরা যদি খুব ভালো একটা টোটাল করি এবং এরপর যদি ছাড়ি…। ইনশাআল্লাহ, পঞ্চম দিনের উইকেটে অনেক কিছু হয়। জেতার সুযোগ আছে।’
আরো পড়ুন

নান্দনিক গলে নাটকীয় পঞ্চম দিনের অপেক্ষা
গল টেস্টে জয় পেতে পঞ্চম দিনের উইকেটের সুবিধাটাও নিতে চান নাঈম। তিনি বলেছেন, ‘দেখুন, আসলে পঞ্চম দিনে অনেক কিছু হয় উইকেটে। যদি আমরা ভালো টোটাল দিতে পারি, তখন ওরা চাপে থাকবে। যখন আপনার নরমাল ক্রিকেট খেলা এক জিনিস আর চাপে থেকে খেলা অন্য জিনিস। তখন ওদের ম্যাচ হারানোর ভয় থাকবে। তো অনেক কিছু করা সম্ভব। যদি আমরা ইনশাআল্লাহ্ ভালো টোটাল দিই, আমাদের জন্য ভালো।’
আগামীকাল পঞ্চম ও শেষ দিন শুরু করবেন দুই অপরাজিত ব্যাটার শান্ত-মুশফিক। শান্তর ৫৬ রানের বিপরীতে ২২ রানে অপরাজিত আছেন মুশফিক। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৭৭ রান।













