সমালোচনাকারীদের মানসিকতারও সংস্কার প্রয়োজন বলে মনে করেন আইন, বিচার ও সংসদ উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (৩ জুন) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মিলনায়তনে আয়োজিত ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫’ মতবিনিময়সভায় সভাপতিত্ব করার সময় তিনি এ মন্তব্য করেন।
আইন উপদেষ্টা বলেন, ‘আমরা অনেক কিছুই করার চেষ্টা করছি, কাজ করছি। তবু দেখা যাচ্ছে অনেকেই বলছেন, কোথায় সংস্কার? আবার বলেন, এত দ্রুততা কেন? যারা সমালোচনা করেন, তাদের মানসিকতারও একটু সংস্কার প্রয়োজন।













