তিনি বলেন, জাতীয় নির্বাচন ২০২৫ সালের জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে; তবে সেটা চলতি বছরের ডিসেম্বরেও হতে পারে। তবে নির্বাচন কবে হবে, তা অনেকটাই নির্ভর করছে কাঙ্ক্ষিত সংস্কার কতটা বাস্তবায়িত হয়েছে তার ওপর।
তার ভাষায়, ‘আমরা যদি দেশ ও প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে যেতে চাই, তাহলে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব। আবার আমরা যদি কিছু সংস্কার করি এবং বাকি সংস্কারের জন্য অপেক্ষা করতে চাই, তবু ডিসেম্বরেই নির্বাচন করা যেতে পারে।













